
ইন্ডাস্ট্রির খুব চেনা মুখ অভিনেত্রী পল্লবী শর্মা। যিনি এই মুহূর্তে জি-বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে অভিনয় করছেন। এর আগে ‘কে আপন কে পর’, ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। নিজের অভিনয় দিয়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন পল্লবী। তাঁর হেটার্সের সংখ্যা নেই বললেই চলে।
তবে লাইমলাইটে আড়ালেও তাঁদের একটি জীবন রয়েছে যা খুবই ব্যক্তিগত। পল্লবী আগাগোড়াই নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেছেন। অভিনেত্রীকে পর্দায় প্রাণোচ্ছল দেখালেও, বাস্তব জীবনে বড়োই একা। ছোটবেলায় বাবা-মাকে হারিয়েছেন । বর্তমানে নিজের ফ্ল্যাট কিনে নিজের মতো করে থাকেন। জীবনে প্রেম এলেও এসেছিল ভুল মানুষ। একসময় সেই নিয়েই মুখ খুলেছিলেন অভিনেত্রী।
ইন্ডাস্ট্রিতে তিনি যখন প্রথম আসে, তখন সেই ভুল মানুষের প্রেমে পড়েছিলেন পরেছিলেন পল্লবী। ভুল মানুষের প্রেমে পড়ার অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘আমি এখন জীবনে শান্তি চাই, এমন একজনকে চাই, যার মধ্যে আমি আমার বাবাকে খুঁজে পাব’।
