
বিগ বসের ঘরে গতকাল ক্যাপ্টেন্সি টাস্ক নিয়ে উত্তাল নেটপাড়া। নন্দিনীর ধাক্কায় আহত আরেক প্রতিযোগী অভিনেত্রী সৃজলা গুহ। শুরু থেকেই ছিলেন চরম আক্রমণাত্মক মেজাজে নন্দিনী। যা চোখ এড়ায়নি দর্শকের। নন্দিনীর ধাক্কায় কাঠের ঘোড়া থেকে পড়ে গিয়ে চোট পান সৃজলা। রক্তাক্ত অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসা নিয়ে যাওয়া হয়।
এদিনের পর সোশ্যাল মিডিয়া উত্তাল। অভিনেত্রী নন্দিনী দত্তকে ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা পোস্টের মাধ্যমে জানায়, “মেকআপ রুমে তোমার জঘন্য রূপটা দেখেছি। তোমার বাবা মায়ের তোমাকে নিয়ে লজ্জা হওয়া উচিত।” পাশাপাশি টেলি পাড়ার আরও কিছু মুখ নন্দিনীর মুখোশ খুলে দেন।
এরপর নন্দিনী দত্তকে ঘিরে বিগ বগ ঘর থেকে বয়কটের ডাক ওঠে সোশ্যাল মিডিয়ায়। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে আঁচ করে ড্যামেজ কন্ট্রোলে নামতে বাধ্য হয় নন্দিনীর প্রচার সচিবরা। ক্ষমা চেয়ে তাঁদের অফিসিয়াল বিবৃতিতে বলা হয় – “গতকাল টাস্কে যা ঘটেছে, তার জন্য আমরা সত্যিই দুঃখিত। সৃজিলাকে আঘাত করার কোনো ইচ্ছে নন্দিনীর ছিল না, এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ও অনিচ্ছাকৃত ঘটনা। ভুল আর ইচ্ছে করে আঘাত করা এক জিনিস নয়। একটা দুর্ভাগ্যজনক মুহূর্ত দিয়ে তার পুরো ব্যক্তিত্বকে বিচার করবেন না।”
যদিও সৃজলা টিম থেকে নন্দিনীর টিমের বিবৃতি গ্রহণ করা হয়নি। এর মাঝেই মেয়েকে নিয়ে বিতর্ক নিয়ে মুখ খুলতে দেখা যায় অভিনেত্রীর বাবাকে। নন্দিনীর বাবা সন্দীপ দত্ত মেয়ে সমর্থনে মুখ খুলে সমাজমাধ্যমে লেখেন, “আপনার কি মনে হয়, ইচ্ছে করে ফেলে দিয়েছে ওকে? আমরা টেনশনে ঘুমোতে পারছি না। ওটা তো একটা গেমের অংশ ছিল। ওর যে এভাবে চোট লাগবে সেটা কি ভেবে করেছে? করুন আপনাদের যা খুশি আপনারা বলুন। এখন আমার স্ট্যান্ড একটাই – আমার মেয়ের জন্য আমি গর্বিত।”

মেয়ের অন্যায়কে সাপোর্ট করার জন্য অভিনেত্রীর বাবাও কটাক্ষের মুখে পড়ে।
