দীপঙ্কর দে-র প্রাক্তন স্ত্রী সোমা দে! স্বামীর পরিচয় নিয়ে ভুয়ো খবরের সত্যি ফাঁস, বর্ষীয়ান অভিনেত্রীর ব্যক্তিগত জীবন জানলে অবাক হবেন আপনিও

 সোমা দে

বাংলা টেলিভিশন জগতে অন্যতম বর্ষীয়ান অভিনেত্রী সোমা দে। পর্দায় কখনও ঠাকুমা, কখনও পরিবারের অভিভাবকের ভূমিকায় তাঁর শান্ত, স্থিত এবং আভিজাত্যপূর্ণ অভিনয় দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। ছোটবেলায় গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন সোমা। নিয়মিত গান শিখতেনও। কিন্তু জীবন তাঁকে অন্য পথে নিয়ে যায়।

অভিনয় জীবনে যথেষ্ট সফলতা পেলেও অভিনেত্রীর ব্যাক্তিগত জীবন যাত্রা মোটেও সহজ ছিল না। একটা সময়ে পরিবারে তাঁর অভিনয়ের সিদ্ধান্ত নিয়ে বাধা এসেছিল, তখন কোনও তর্ক না করে তিনি নিজেই বাড়ি ছেড়ে চলে যান। থাকা শুরু করেন ‘ওয়াইডব্লুসিএ’ বোর্ডিংয়ে।

ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় থেকেই দর্শকদের মধ্যে অনেকেই ভাবেন সোমা দে সম্ভবত দীপঙ্কর দে-র প্রাক্তন স্ত্রী। তবে বর্ষীয়ান অভিনেত্রীকে ঘিরে বহু বছরের ভুল ভাঙছে এবার।অবশেষে স্বামীর পরিচয় নিয়ে ভুয়ো খবরের সত্যি ফাঁস হতেই অবাক অনুরাগীরা। অভিনেত্রীর স্বামী দীপঙ্কর দে, এমনটা ভাবার প্রধান কারণ তাঁদের এক পদবি। কিন্তু বাস্তবে আসল সত্যি হল, দীপঙ্কর দে কেবলমাত্র সোমা দে’র সহ-অভিনেতা।

অভিনয় জীবনে আসার পর থেকে একাধিক ছবিতে দীপঙ্কর দে’র সঙ্গে অভিনয় করার এই গুজব ছড়ায়। বাস্তবে সোমা দে-র স্বামীর নাম ‘বিবেক চট্টোপাধ্যায়’। তবে তাঁদের বৈবাহিক জীবন সুখের না হওয়ায়, তিনি স্বামীর পদবি ব্যবহার করেননি। আর সেখান থেকেই ভুল ধারণার সূচনা। তবে এই সমালোচনা ছাপিয়ে আজও তিনি নিজের অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে এগিয়ে চলেছেন। অন্যদিকে বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে’র প্রাক্তন স্ত্রী চলে যাবার পর বর্তমানে দোলন রায়ের সাথে সুখে সংসার করছেন অভিনেতা।

সূত্রঃ https : // binodonxp. com/