‘কনে দেখার আলো’র বনলতা অর্থাৎ অভিনেত্রী নন্দিনী দত্তের পরিবারে নেমে এলো শোকের ছায়া। প্রিয় মানুষকে হারালেন অভিনেত্রী। বর্তমানে তিনি রয়েছেন মুম্বাইয়ে ‘বিগ বস’ হাউসের ঘরে। তাহলে কি বাড়ি থেকে বেরিয়ে আসবেন অভিনেত্রী?
প্রয়াত হয়েছেন নন্দিনীর ঠাকুমা মীরা দত্ত। খবরটি সামনে এনেছেন অভিনেত্রীর বাবা। বুধবার রাত ১১টা নাগাদ প্রয়াত হন তিনি। সেক্ষেত্রে নন্দিনী বিগ বস হাউসের বাইরে আসার সুযোগ পাবে কিনা সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। হিন্দি বিগ বসে কোন প্রতিযোগীর পরিবারের দুর্ঘটনা ক্ষেত্রে ১/২ দিনের জন্য বাইরে আসার সুযোগ থাকে। সেক্ষেত্রে বাংলা বিগ বসে সেই সুযোগ নন্দিনী পাবে কিনা সেটাই দেখার।

প্রসঙ্গত, বিগ বস হাউসে প্রবেশ করার পর থেকে বিতর্কে রয়েছেন নন্দিনী। আরেক প্রতিযোগী রাজবীর দে’র সাথে প্রেমের সম্পর্ক চর্চায় রয়েছেন। সম্প্রতি সৃজলা গুহ-কে ঘিরে চলাকালীন বিতর্কে বয়কটের ডাক উঠেছিল তার বিরুদ্ধে। তবে বিগ বসের পক্ষ থেকে নন্দিনীকে শেষ সুযোগ দেওয়া হয়।
নন্দিনীর ঠাকুমার খবর শোনা মাত্র অনেকেই আফসোস করে লিখেছেন ‘নন্দিনীর জন্য খারাপ লাগছে মেয়েটার জন্য খারাপ লাগছে।”
