
বাংলা সিনেমার আইকনিক অভিনেতা মিঠুন চক্রবর্তী। অন্যদিকে নায়িকাদের মধ্যে দেবশ্রী রায়ও কোন অংশে কম যান না। অল্প বয়সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে সংসার পেতেছিলেন দেবশ্রী। কিন্তু সেই সংসার সুখের হয়নি। প্রসেনজিৎ এর পর দ্বিতীয়বার আর সংসার করার কথা ভাবেননি। এর আগেও অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কম কাটাছেড়া হয়নি। তবে সম্প্রতি দেবশ্রী রায়ের বিবাহিত জীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন মিঠুন চক্রবর্তী।
এক সাক্ষাতকারে দেবশ্রী প্রসঙ্গে মিঠুনদা বলেন, “দেবশ্রী রায়ের সাথে নাকি সংসার করা যায় না। স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা খুবই চাপের বিষয়। প্রত্যেক মিনিটে ওর সঙ্গে ঝগড়া হতে বাধ্য।” আচমকা দেবশ্রীকে নিয়ে কেন এমন বললেন অভিনেতা?
আসলে পুরো ঘটনাটাই ঘটেছে মজার ছলে। মিঠুন বলেন, ‘দেবশ্রী একেতেই খুব সুন্দরী। কিন্তু ভীষণ খামখেয়ালি, মহা খিটকেল। আর সেই কারনেই স্ত্রী হিসেবে দেবশ্রীর সঙ্গে থাকা খুবই দুর্লভ বিষয়। খুব ঝগড়া করে আমার সঙ্গে।” মিঠুনের মুখে এই কথা শুনেই হেসে ফেলেন অভিনেত্রী।
পাল্টা জবাবে দেবশ্রী বলেন, “ঝগড়া নয়, আমাকে রাগিয়ে দেওয়া, আর পেছেনে লাগা, এর জন্যই যত ঝামেলা।” তাদের কথোপকথন শুনেই বোঝা যাচ্ছে, আজও তাদের মধ্যে কতখানি বন্ধুসুলভ সম্পর্ক রয়েছে। একসঙ্গে বেশকয়েকটি ছবিতে কাজও করেছেন তারা। ইন্ডাস্ট্রিতে মিঠুনকে অনেকেই মজার মানুষ হিসেবেই চেনেন। সহকর্মীদের সঙ্গে হাসিঠাট্টা, খুনসুটি করতে বেশ পছন্দ করেন অভিনেতা। এবারেও হাসির ছলেই সহশিল্পীকে নিয়ে মজার মন্তব্য করেন।
