
ছোটপর্দায় বেশ কিছু অভিনেত্রী রয়েছেন যারা খলনায়িকা হিসাবে দর্শকের চোখে সেরা। নিজেদের সংলাপ আর চোখের এক্সপ্রেশন দিয়েই দর্শকের গায়ে জ্বালা ধরিয়ে দিতেন। ঠিক তেমনি একজন অভিনেত্রী হলেন মধুরিমা বসাক। লীনা গাঙ্গুলির বেশ কিছু জনপ্রিয় মেগা ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে দেখেছেন তাকে দর্শক। ছোটপর্দায় ভিলেন হয়ে একসময় রাজ করেছিলেন। তবে আচমকাই যেন হারিয়ে গেলেন অভিনেত্রী।
মোহর থেকে গুড্ডি ধারাবাহিকে অভিনয় করে পেয়েছিলেন দর্শকের সুনাম। আজকাল তাকে আর দেখাই যায়না। এমনকি ২০২৫ সালে কাজ থেকে প্রায় দূরেই ছিলেন। তাহলে কি বাংলা সিরিয়াল ‘গুড বাই’ জানালেন তিনি?
কিছুদিন আগে নিজের জন্মদিনে আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী জানান, “এতদিন আমি মানসিক ভাবে তৈরি ছিলাম না নতুন কোনও কাজ শুরু করার জন্য। তবে এ বার নতুন কাজ শুরু করার জন্য আমি প্রস্তুত।”
বাংলা ধারাবাহিকে কি আর ফিরবেন না মধুরিমা? উত্তরে অভিনেত্রী জানান, “এখানে অনেক দিন ধরে কাজ করছি। অনেক প্রথম সারির প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছি আমি। কিন্তু তার পরেও যে খুব বেশি সুযোগ এসেছে তেমন নয়।” আপাতত ধারাবাহিকে ফিরতে চান না অভিনেত্রী। ভবিষ্যতে মধুরিমা আর ফিরবেন কিনা তা জানা নেই।
