‘আমার সংসারটা দুই বছরও টেকেনি… এক বছরের মেয়েকে কোলে নিয়ে আমি…’, প্রথমবার মেয়েকে সামনে এনে বৈবাহিক জীবনের যন্ত্রনা নিয়ে মুখ খুললেন মেঘনা হালদার

মেঘনা হালদার

একটা সময়ে টিভির পর্দায় নিয়মিত দেখা গেলেও বর্তমানে সেভাবে দেখা মেলেনা অভিনেত্রী মেঘনা হালদার কে। দীর্ঘদিন আড়ালে থাকার পর সম্প্রতি অভিনেত্রীর সাক্ষাতকারে বলা কথা সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে নিজের বৈবাহিক জীবন ও একমাত্র মেয়ে আকসারা কে নিয়ে মুখ খুলেছেন মেঘনা।

মুম্বাইতে কাজ করার সময় ভালোবেসে বিয়ে করেছিলেন পেশায় এডিটর ও ইঞ্জিনিয়ার ঋষিকে। দুই পরিবারের সন্মতিতেই বিয়ে হয়েছিল তাদের। কিন্তু বিয়ের দুই বছরের মাথায় সংসার ভাঙে অভিনেত্রীর। অভিনেত্রীর স্বামী অবাঙালি হওয়ায় পারিবারিক অশান্তি দিনের পর দিন মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাই কোনো বড় ধরনের ঝগড়া বা তিক্ততা ছাড়াই, অত্যন্ত ঠাণ্ডা মাথায় তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।

মেঘনার কথায়, ‘স্বামী হিসেবে ঋষি খুবই ভাল কিন্তু নিজের পরিবার ও দাম্পত্য জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারেনি। মেঘনা জানান, তার প্রাক্তন স্বামী নিজের পরিবারকে খুব ভালোবাসতেন, আর মেঘনা কখনোই চাননি কারো পরিবার ভাঙতে। তাই নিজে কষ্ট পেয়েও, এক বুক বেদনা নিয়ে এক বছরের মেয়েকে নিয়ে
মুম্বাই ছেরে কলকাতায় ফিরে আসেন মেঘনা।

কলকাতায় ফিরে এসে শুরু হয় মেঘনার জীবনের দ্বিতীয় অধ্যায় একজন ‘সিঙ্গেল মাদার’ বা একা মায়ের লড়াই। সেই দিনগুলোর কথা বলতে গিয়ে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর প্রয়াত মা-বাবা এবং মেজদির প্রতি, যাঁরা মেঘনার অবর্তমানে আকসাকে পরম স্নেহে বড় করেছেন।

সময়ের নিয়মে মেয়ে আজ বড় হয়েছে, বিগত তিন বছর ধরে সে মুম্বাইতে তার বাবার কাছে থেকে পড়াশোনা করছে। অনেক সময় ডিভোর্স বা সেপারেশনের পর সন্তানদের মনে মা কিংবা বাবার প্রতি ক্ষোভ তৈরি হয়। কিন্তু মেঘনা ও ঋষি সেই ভুল করেননি। তাঁরা নিজেদের দূরত্বকে মেয়ের ওপর প্রভাব ফেলতে দেননি, বরং আজও দুজনের মধ্যে সুন্দর বন্ধুত্বপূর্ণ যোগাযোগ রয়েছে। মেয়েও আজ বড় হয়ে বুঝতে শিখেছে এবং বাবা-মা দুজনের খুশিকেই সে নিজের খুশি বলে মেনে নিয়েছে।

বড় হয়ে আকসারার ইচ্ছে শেফ বা ফ্যাশন ডিজাইনার হওয়ার। অন্যদিকে আকসারাও চায় তার মা ভাল একজন জীবনসঙ্গী খুজে ভাল থাকুক। যদিও মেঘনা তার বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট। কাজ, পরিবার, মেয়ে কে ঘিরেই অভিনেত্রীর জীবন।

Previous article141+ শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা । ম্যাসেজ । এসএমএস | কোটস
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।