
ছবিতে বছর তিনের সেই ছোট্ট ছেলেটিকে দেখে কেউ বলবে আজ সে বাংলা ইন্ডাস্ট্রির একজন নামকরা পরিচালক। গত ৪ অগস্ট ছিল এই খুদে পরিচালকের জন্মদিন। এদিন ছোটবেলার একটি ছবি পোস্ট করে এই ছবির সঙ্গে তার শৈশবের এক অজানা ও দারুণ মিষ্টি স্মৃতির গল্প। অসংখ্য বাংলা সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। চিনতে পারলেন ছোট্ট ছেলেটিকে?
ঋতুপর্ণা-প্রসেনজিতের মত বড় বড় তারকা পরিচালকের ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তারই পরিচালিত ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’। এবার নিশ্চই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে? ছবির এই ছোট্ট ছেলেটি আসলে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।
ছোটবেলার যে ছবিটি কৌশিক শেয়ার করেছেন সেটি তাঁর মামা ছবি স্টুডিওয়ে গিয়ে তোলেন। সম্ভবত স্কুলে ভর্তির উদ্দেশ্যেই ছবিটা তোলা হয়েছিল। সেই সময় স্টুডিওয় গিয়ে ছবি তোলার রীতি ছিল ভীষণভাবে, তেমনি সিনেমা দেখার বায়না করলে পরিচালকের মামা সাইকেলের রডে লাগানো বেবি সিটে বসিয়ে গড়িয়ার কানুনগো পার্ক থেকে পদ্মশ্রী সিনেমা হলে নিয়ে যেতেন। এবং আগামী সিনেমার বেশ কিছু ছবি বোর্ডে লাগানো থাকতো, ওই ছবিগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতেন পরিচালকের মামা।
যদিও সেদিন হয়তো কেউই জানতো না যে ওই পদ্মশ্রীতে একদিন কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি বড় পর্দায় স্থান পাবে। স্মৃতির পাতা থেকে তুলে আনা এমন একটি মিষ্টি অভিজ্ঞতার কথা জন্মদিন উপলক্ষে সকলের সঙ্গে শেয়ার করলেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

