
বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় অভিনেত্রী অনুশ্রী দাস। অভিনেত্রীর অভিনয় জীবন যতটাই সাফল্যে ভরপুর হোক না কেন ব্যক্তিগত জীবনে সুখ পাননি অনুশ্রী। অভিনেতা ভরত কলের সঙ্গে তার সংসার সুখকর ছিল না। বিয়ের পরেও একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান ভরত কল। সেই কথা জানতে পেরেছিলেন অনুশ্রী। এরপর নিজেকে আর সেই সম্পর্কে ধরে রাখতে পারেননি। অল্পসময়ের মধ্যেই চিড় ধরে তাদের দাম্পত্যে। এরপর তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেয়।
বিয়ের আগে অনুশ্রী এবং ভরত বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করেছিলেন তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু বিয়ের পরই সাংসারিক অশান্তি হতে থাকে দুজনের মধ্যে। শোনা যায় অভিনেত্রীর সাফল্য মেনে নিতে পারেনি ভরত কল। হিংসাতেই স্ত্রীর সাথে ঝামেলাতে জড়িয়ে পড়তেন প্রায় দিন। অনেক চেষ্টার পর ও বৈবাহিক সম্পর্ক ও টিকিয়ে রাখতে পারেননি তারা।
২০০৩ সালে অভিনেতা ভরত কলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর এত বছর একাই ছিলেন অভিনেত্রী অনুশ্রী। প্রাক্তন স্বামীকে ভালোবেসে আজও দ্বিতীয়বার বিয়ে করার কথা ভাবেননি অনুশ্রী। অন্যদিকে ২০১৫ সালে নিজের থেকে বয়সে ১৮ বছরের ছোট অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়কে দ্বিতীয় বিয়ে করে সুখে সংসার করছেন ভরত কল। তাদের একটি কনযা সন্তানও আছে।
বিচ্ছেদের ২৫ বছর পরেও কি আর দ্বিতীয় সংসার পাততে চান না অনুশ্রী? ব্যক্তিগত জীবন নিয়ে অনুশ্রী জানান, “তার জীবন এখন মা আর ভাইকে নিয়ে। কাজ আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু, ব্যক্তিগত জীবনকেও তো গুরুত্ব দিতে হবে। এখন মা-ও সময় চায়। আমিও একসঙ্গে সময় কাটাতে চাই। বিচ্ছেদের পরে আবার যে সংসার করার ইচ্ছা হয়নি, সেটা বলব না। তবে চারিদিকে যা হচ্ছে, তাই আর এখন সে ভাবে কিছুই ভাবছি না।”
