বাড়িতেই মিলল নিথর দেহ! প্রয়াত সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা, আচমকাই বড় দুঃসংবাদ ইন্ডাস্ট্রিতে

 ভিনসেন্ট পাস্টোর

অভিশপ্ত ২০২৬, যেন কেড়ে নিচ্ছে একের পর এক জনপ্রিয় অভিনেতার প্রাণ। চলে গেলেন জনপ্রিয় ধারাবাহিকের অভিনেতা। আচমকাই অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। নিজের বাড়িতেই অভিনেতার নিথর দেহ পাওয়া গেছে। তবে অভিনেতার মৃত্যুর পিছনে কোন অপরাধমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত বা অস্বাভাবিকতা পাওয়া যায়নি।

অভিনেতার প্রয়াণ মেনে নিতে পারছেন ইন্ডাস্ট্রির অনেকেই। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮০ বছর। একটা সময় জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেই রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেতা। আজ তার প্রতিটা চরিত্রই শুধুই স্মৃতি হয়ে রইল। প্রয়াত মার্কিন অভিনেতা ভিনসেন্ট পাস্টোর।

এইচবিও-এর জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘দ্য সোপ্রানোস’-এ সালভাতোরে বিগ পুসি বোনপেনসিয়েরো চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া মার্কিন অভিনেতা। এই চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ২০০০ সালে পুরো টিমের সাথে ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড’ জয় করেন তিনি।

পরবর্তীতে ‘গুডফেলাস’ ও ‘কার্লিটো’স ওয়ে’-এর মতো বিখ্যাত চলচ্চিত্রে অভিনয় করে নজর কাড়েন। টেলিভিশনে ‘ল অ্যান্ড অর্ডার’, ‘জেনারেল হসপিটাল’ ও ‘হাওয়াই ফাইভ-ও’-এর মতো জনপ্রিয় সিরিজেও অভিনয় করেছেন প্রখ্যাত এই অভিনেতা।

 ভিনসেন্ট পাস্টোর