‘কখনও স্ক্রিপ্ট রাইটারের সঙ্গে সম্পর্ক… কখনও পরিচিতির জোরে… অদিতির বিরুদ্ধে সব অভিযোগ…’, সৌম্যর পর এবার অদিতিকে নিয়ে সত্যি ফাঁস করলেন ‘সারেগামাপা’ খ্যাত রাহুল দত্ত

অদিতি মুন্সি

২০১৫ সালে ‘সারেগামাপা’র মঞ্চে কীর্তন গেয়ে নজর কেড়েছিলেন অদিতি মুন্সি। পরে রাজনীতিতে যোগ দিয়ে ২০২১ সালে বিধায়কও হন। বর্তমানে তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হওয়ার পর গায়িকা কে ঘিরে শুরু হয়েছে নানা বিতর্ক। স্ক্রিপ্ট রাইটারের সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে গায়িকার আচরণ সহ একাধিক বিস্ফোরক অভিযোগ অদিতির বিরুদ্ধে জানান ‘সারেগামাপা’র চ্যাম্পিয়ন সৌম্য চক্রবর্তী। সৌম্যর আনা অভিযোগের ভিত্তিতে এবার অদিতি সম্পর্কে মুখ খুললেন সারেগামাপার আরেক প্রতিযোগী রাহুল দত্ত।

রাহুল স্পষ্ট জানান, অদিতিরা তাদের আগের ব্যাচের প্রতিযোগী ছিলেন। রিয়েলিটি শো চলাকালীন প্রায় প্রত্যেক প্রতিযোগীকে ঘিরেই কোন না কোন কনস্পিরেসি তৈরি হয়। কখনও স্ক্রিপ্ট রাইটারের সঙ্গে সম্পর্ক, কখনও পরিচিতির জোরে এগিয়ে যাওয়ার অভিযোগ, এই ধরনের বিষয় নতুন নয়। যদি পরিচিতির জোরে একজনকে জিতিয়ে দেওয়া যেত তাহলে আমিই জিততাম। কারন আমি যখন নয় বছর বয়সে গানের প্রতিযোগীতায় চ্যম্পিয়ান হই, তখন বিচারকের আসনে মোনালি ঠাকুর এবং শান্তনু মৈত্র ছিলেন। পরে সারেগামাপায় অডিশন দিতে গেলে ওনারা আমাকে চিনতে পেরেছিলেন ঠিকই, কিন্তু প্রথম গান শুনেই সিলেক্ট করেননি। বরং আরও একটা গান শনার পর সন্তুষ্ট হয়েছিলেন।

রাহুল আর জানান, একজন শিল্পী এক-দু’দিন খারাপ গাইতেই পারে, কিন্তু দিনের পর দিন খারাপ পারফরম্যান্স করেও প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। বিচারক, দর্শক এবং পারফরম্যান্স এই তিনটে বিষয় খুবই জরুরি। তাই অদিতি মুন্সিকে ঘিরে যে অভিযোগ গুলো দীর্ঘদিন ধরে ছরিয়ে পরেছে তার অনেকটাই আমার কাছে ভিত্তিহীন বলেই মনে হয়েছে। রাহুলের মতে সমাজ মাধ্যমে অনেক সময় না জেনেই নানা মন্তব্য করা হয়, যা অযথা বিভ্রান্তি তৈরি করে।