চলছে জোরকদমে কেনাকাটা, ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সায়কের দাদা সব্যসাচী চক্রবর্তী? খবর সামনে আসতেই হইচই নেটপাড়ায়

সায়ক চক্রবর্তী

বরাবরই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে থাকেন সায়ক চক্রবর্তী। সম্প্রতি সায়কের দাদা সব্যসাচী চক্রবর্তীকে ডিভোর্স দেওয়ার পরই সুস্মিতা বিয়ে করেন এবং তার কয়েক মাসের মধ্যেই মা হন অভিনেত্রী। সুস্মিতার মা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরেই আচমকাই গুঞ্জন রটে সায়কের দাদা অর্থাৎ সব্যসাচীর বিয়ের খবর।

জল্পনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় সায়ক পরপর দুটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখতে পাওয়া যায় পাঞ্জাবি থেকে ফোন, জোর কদমে চলছে কেনাকাটা। ক্যাপশনে সায়ক লেখেন, ‘মোটা দাদাইয়ের স্পেশাল দিনের জন্য কেনাকাটা শুরু।’ খুব স্বাভাবিকভাবেই এই ভিডিও দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে তাহলে কি খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সব্যসাচী? এমনকি সব্যসাচীর বিয়ের জন্য আগাম শুভেচ্ছা দিতে দেখা দিয়েছে অনেককে।

আদতে এত কেনাকাটা বিয়ের উদ্দেশ্যে নয়, বরং খুব শীঘ্রই নন্দনে অনুষ্ঠিত হওয়া বেঙ্গল ইউথ ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হতে চলেছেন সব্যসাচী চক্রবর্তী। আগামী ২৮ অগস্ট থেকে ৩০ অগস্ট পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানেই সম্মানিত হবেন সব্যসাচী। শুধু তাই নয়, এই অনুষ্ঠানে যুব এম্বাসেডর হিসেবে বেছে নেওয়া হয়েছে সায়ককে।

তাহলে বোঝাই যাচ্ছে, আগামী দিনের এই স্পেশাল অনুষ্ঠানের জন্যই চলছে এত কেনাকাটা। যদিও সব্যসাচীর বিয়ের জন্যেও এখন ভীষণ উৎসাহিত সকলে। সুস্মিতার মতন সব্যসাচীও ঠিক একইভাবে নিজের জীবনে কাউকে খুঁজে পান, এমনটাই কামনা সকলের।

সায়ক চক্রবর্তী