আজও প্রয়াত বাবার দেওয়া উপদেশ অক্ষরে অক্ষরে পালন করছেন সাইনা! ‘বাবা সবসময় বলতেন যখন তুই…’, বাবার দেওয়া শিক্ষা নিয়ে মুখ খুললেন ছোটপর্দার লাজু

সাইনা চট্টোপাধ্যায়

অল্প কয়েক মাসেই নিজের অভিনয় গুণে দর্শকদের মন জয় করেছেন সাইনা। এত অল্প বয়সে ‘কনে দেখা আলো’ তে লাজুর চরিত্র যেমন পরিণতভাবে ফুটিয়ে তুলছেন সাইনা তা সত্যিই প্রশংসনীয়। সম্প্রতি সফলতার সাথে এক বছর পূর্ণ করল এই ধারাবাহিক। আর এই বিশেষ দিনেই সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট সাইনার। জানালেন আজও কিভাবে প্রয়াত বাবার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে চলেছেন সাইনা।

প্রয়াত বাবা অভিষেক চট্টোপাধ্যায়ের দেওয়া অমূল্য সেই শিক্ষার কথা জানালেন অভিষেক কন্যা। সাইনার এই পোস্টের কমেন্ট বক্সে এক অনুরাগী ওঁর সাবলীল অভিনয়ের প্রশংসা করে কমেন্ট করে লেখেন, ‘লাজুর অভিনয় দক্ষতা এই বয়সে এতটাই ভালো যে মনেই হয় না এটা অভিনয়! মনে হয় বাস্তবে সব ঘটছে…’

সেই প্রশংসার জবাবেই আবেগপ্রবণ হয়ে নিজের বাবা অভিষেকের দেওয়া অভিনয়ের মূলমন্ত্র জানিয়ে সাইনা লেখেন, ‘বাবা সবসময় বলতেন— অভিনয়ের সময় কখনো অভিনয় করবি না! নিজেকে ইনভলভ করে নিবি চরিত্রের সঙ্গে… তখন তুই সাইনা বা ডল নস, তুই সেই চরিত্রটি!’

ধ্রাবাহিকে একদিকে যেমন সামাজিক ব্যাধি ও নারী নির্যাতনের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেওয়ার পাশাপাশি নিজের প্রয়াত বাবার আদর্শকে ভালোবেসে বুকে আগলে রাখার জন্য সোশাল মিডিয়ায় অনুরাগী ও নেটিজেনরা সাইনাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। ‘কনে দেখা আলো’-র এক বছরের এই মাইলফলকে ‘লাজু’-র চরিত্রটি পর্দার গণ্ডি পেরিয়ে বাস্তবেও অনেক নারীকে সাহস জোগাচ্ছে।

সাইনা চট্টোপাধ্যায়