বছর ২৩ -সেও কিউটের ডিব্বা! ছবিতে থাকা ছোট্ট খুদে এখন সিরিয়ালের জনপ্রিয় নায়িকা, চিনতে পারছেন অভিনেত্রী কে?

তিতিক্ষা দাস

ছবিতে থেকে ছোট্ট খুদেকে দেখে কেউ বলবে আজ সে প্রতিটি বাঙালি দর্শকের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছেন। আসলে অল্প বয়সেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়ে তাক লাগিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি ছোটবেলার ছবি শেয়ার করেছেন টেলি অভিনেত্রী। তখনও যেমন কিউটের ডিব্বা ছিলেন, বছর ২৩ সে পৌঁছেও সেই রকমই রয়েছেন বং বিউটি। শুধু বেড়েছে গ্ল্যামার। আসলে গ্ল্যামারাস দুনিয়ার স্টার বলে কথা। তাই সেই চাকচিক্য তো চেহারায় ফুটে উঠবেই। চিনতে পারলেন খুদে অভিনেত্রীকে?

‘দত্ত অ্যান্ড বৌমা’, ‘জয় জগন্নাথ’ ধারাবাহিক দিয়ে অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। তবে দর্শকের নজরে আসেন ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের ‘মেঘ’ হিসেবেই। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলা হচ্ছে। এই খুদে আসলে টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী তিতিক্ষা দাস।

দত্তপুকুরের মেয়ে। মডেলিং করেছেন লম্বা সময়। ভালো নাচও করেন। এমনকী, একসময় ছিলেন দিদি নম্বর ১ শো-এর ব্যাকগ্রাউন্ড ডান্সারও। তবে একের পর এক মেগার মাধ্যমেই তিনি সকলের মন জয় করে নিয়েছিলেন।

আগামী দিনে তিতিক্ষা আরও সুন্দর কাজ দর্শককে উপহার দেবেন সেই আশাতেই রয়েছে অনুরাগীরা। তিতিক্ষার প্রিয় নায়িকা কোয়েল মল্লিক। দেবের বড় ভক্ত তিনি। স্ট্রিট ফুড বলতে ভালোবাসেন মোমো আর প্রিয় খেলা ফুটবল।

তিতিক্ষা দাস