সুদীপার পর এবার ‘রান্নাঘর’ থেকে আচমকাই বাদ পড়লেন কনীনিকা, আসল কারণ জানিয়ে অবশেষে মুখ খুললেন স্বয়ং অভিনেত্রী

কনীনিকা বন্দ্যোপাধ্যায়

টিআরপি শেষ কথা। আর যার দরুন একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছেন জি-বাংলা চ্যানেল। আচমকাই ধারাবাহিক বন্ধ করা হচ্ছে তো আবার সময় পরিবর্তন করা হচ্ছে। শুধু সিরিয়াল ক্ষেত্রেই নয়, এখন এই নিয়ম জারি করা হচ্ছে চ্যানেলের চলমান নন-ফিকেশন শোগুলিতেও।

টেলিপাড়ার গুঞ্জন, দীর্ঘ ১২ বছরের যাত্রাকে বিদায় জানিয়ে দিদি নাম্বার ওয়ান থেকে সরে দাঁড়িয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এমনকি জানা যাচ্ছে, চ্যানেলের তরফ থেকে সেই শোয়ের দায়িত্ব সামলানোর জন্য প্রস্তাব গিয়েছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছে। যদিও এই বিষয়ে এখনো চ্যানেলের তরফ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

দিদি নাম্বার ওয়ানের পর এবার চ্যানেলের বড় সিদ্ধান্ত আরও এক নন-ফিকেশন শো ‘রান্নাঘর’ মিয়ে। আগে এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। বহু বছর তার হাত ধরেই শোয়ের জনপ্রিয়তা বজায় ছিল। তবে রান্নাঘর থেকে বাদ দেওয়া হয়েছিলেন অভিনেত্রীকে এবং তার জায়গাত চ্যানেল নিয়ে এসেছিলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে।

বর্তমানে ‘রান্নাঘর’ শোয়ের সঞ্চালনা হিসাবে দেখা যাচ্ছিল অভিনেত্রীকে। তবে আচমকাই বাদ পড়লেন কনীনিকা। আচমকাই কেন রান্নাঘর থেকে বাদ পড়লেন অভিনেত্রী?

টিভি নাইন বাংলার কাছে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। কনীনিকা জানিয়েছেন, “আমি প্রায় দেড় বছর করলাম এই শো। খুব ভালো অভিজ্ঞতা। এই সময়ে টিআরপি একই রকম থেকেছে। মাঝে একটা সময় টিআরপি অল্প বেড়েছিল। তবে সেটা আবার কমে। যে কোনও টেলিভিশন শো ব্যবসায়িক কারণেই করা হয়। চ্যানেল শোয়ের সব কিছু বদলাতে চাইছে, টিআরপি যাতে বাড়ে সেই কারণে। এই শোয়ে কমেডি যোগ করতে চাইছে। আর এখন মোবাইলে প্রতি মুহূর্তে রান্নার ভিডিয়ো দেখছি আমরা। তাই একটা এপিসোডে দু’টো করে রান্না দেখার জন্য, কতজন বসে থাকবেন, সেটা একটা প্রশ্ন। সব মিলিয়ে পরিবর্তনের যে সিদ্ধান্ত, সেটাকে স্বাগত জানাচ্ছি আমি।’

এখন থেকে ‘রান্নাঘর’ এর দায়িত্ব নেবেন অভিনেতা বিশ্বনাথ বসু। বিশ্বনাথকে শাশুড়ি সেজে দেখা যাবে। ইতিমধ্যে বিশ্বনাথ বসুকে নিয়ে হচ্ছে প্রোমো শুট।