১২ বছরের যাত্রার ইতি! ‘দিদি নম্বর ওয়ান’ থেকে সরে দাঁড়ালেন রচনা বন্দ্যোপাধ্যায়, আচমকাই শো নিয়ে বড় সিদ্ধান্ত চ্যানেলের

দিদি নাম্বার ওয়ান

জি-বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো দিদি নাম্বার ওয়ান। দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে এই শো সাফল্যের সাথে সম্প্রচার হচ্ছে টিভির পর্দায়। আর সাফল্যের অবদান পিছনে রয়েছে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তার হাত ধরেই শো টিভির পর্দায় বিরাট জনপ্রিয়তা অর্জন করেছে। এমনকি এই শোয়ের হাত ধরে দর্শকের ঘরে ঘরে পৌঁছে গেছেন রচনা।

গত কয়েকদিন, ছুটি কাটাতে বাইরে যাওয়ার তার বদলে সেই শো সম্প্রচারের দায়িত্ব সামলেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং অভিনেতা রুবেল দাস। তবে টেলি পাড়ায় কানাঘুষো এবার নাকি সঞ্চালিকার আসন থেকে সত্যিই বিদায় নিচ্ছেন অভিনেত্রী। এই খবরের সততা যাচাই করতে টিভি ৯ যোগাযোগ করার চেষ্টা করেন শোয়ের পরিচালক অভিজিত্‍ সেনকে। তবে সেই উত্তর পাওয়া যায়নি।

শোনা যাচ্ছে, ইতিমধ্যে নাকি দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকার অফার গিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছে। তবে সেই প্রস্তাবে অভিনেত্রী রাজী হয়েছেন কিনা সেই খবর মেলেনি। আপাতত চোখ থাকবে চ্যানেলের চূড়ান্ত খবরের দিকে।