১৪ মাস অভিনয়ের পর আচমকাই উধাও! ‘ছাড়ার আগে অন্তত এনওসি দিতে হয়…চরিত্রটাকে ভ্যানিশ করে…’, ‘কুসুম’ সিরিয়াল থেকে আচমকাই বাদ পরতেই ক্ষোভ উগড়ে দিলেন ‘দীপালি মাসি’ জুঁই সরকার

অভিনেত্রী জুঁই সরকার

যে-কোনো সিরিয়াল দীর্ঘদিন ধরে চলতে থাকলে প্রত্যেকটা চরিত্র দর্শকের মনে গেঁথে যায়, কিন্তু আচমকাই সেই চরিত্র আর দেখা না পাওয়া গেলে প্রশ্ন ওঠে দর্শকের মনে। ঠিক তেমনি একটি চরিত্র হল ‘কুসুম’ সিরিয়ালের ‘দীপালি মাসি’। এই চরিত্রে অভিনয় করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিনেত্রী জুঁই সরকার।

গাঙ্গুলি ম্যানসন আর কুসুমের জীবনের বিপদের দিন তাদের পাশে দাঁড়িয়েছেন দীপালি। তবে বর্তমানে গাঙ্গুলি ম্যানসনে বিপদের মুখে দেখা যাচ্ছে দীপালিকে। গল্প থেকে একেবারেই চরিত্র। আর তারপরেই একাধিক প্রশ্ন উঠছে দর্শকমহলে। আর তারপরেই আসল সত্যি ইঙ্গিত দিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী।

নিজের ফেসবুকে সিরিয়ালের নাম না নিয়েই জুঁই লেখেন, ‘কোনও চরিত্র ছাড়ার আগে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এনওসি দিয়ে জানাতে হয়। কিন্তু একটা চরিত্র চলাকালীন হঠাৎ সেই চরিত্রকে আর শ্যুটে না ডাকলে বা সেই চরিত্রটাকে ভ্যানিশ করে দিলে আগাম জানানো বা এনওসি নেওয়াটা বাধ্যতামূলক নয় কেন?’

জুঁইয়ের পোস্ট সামনে আসতেই দর্শকের বুঝতে বাকি নেই ‘কুসুম’ সিরিয়াল নিয়েই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী, এমনকি এরকম আচরণে কর্তৃপক্ষদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।