শুটিং করতে গিয়ে গুরুতর আহত জোজো! তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে! কি হয়েছে গায়িকার?

জোজো মুখোপাধ্যায়

একের পর এক বিপদ! সদ্য হাসপাতাল থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছেন সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায়। এবার অসুস্থ হয়ে নিজেই হাসপাতালে ভর্তি হলেন জোজো। শুধু তাই নয়, করতে হয়েছে অপারেশন। কিন্তু হঠাৎ কী হল গায়িকার?

গায়িকা জানিয়েছেন, অনেক দিন আগে শুটিংয়ে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন। সেই সমস্যাই আরও বেড়েছে। সঙ্গীতশিল্পী বলেন, “হিপ জয়েন্টে র‌্যাপচার হয়। যার ফলে অনেক দিন ধরেই যন্ত্রণায় ভুগছিলাম। তা নিয়েই শুটিং করেছি সারেগামাপা-র। এমনকি, শো করতে গিয়ে চোটের উপরে চোট লেগেছিল। ব্যথা কমার ওষুধ, ইঞ্জেকশন নিয়ে চালিয়েছি। লাঠি নিয়ে শুটিংও করেছিলাম। তাই শেষমেশ অস্ত্রোপচার করাতেই হল। যা-ই হোক, এখন আমি অনেকটাই সুস্থ আছি। হাসপাতালেই রয়েছি আপাতত।”

‘এখনও ঠিকমতো হাঁটতে পারছি না। ওয়াকার নিয়ে হাঁটতে হবে। যেহেতু খুব মেজর অপারেশন হয়েছে। তার সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি চলবে। কাজে কবে ফিরতে পারব, তা চিকিৎসকরা বলতে পারবেন পরবর্তী চেকআপের পরে। তবে, কিছু দিন ফিজ়িওথেরাপি নিয়ে আবার কাজে ফিরতে পারব।’

সোমবারই অপারেশন হয়েছে তাঁর। তবে তিনি এখন অনেকটাই সুস্থ। হাসপাতালেই চিকিৎসাধীন আছেন তিনি। খুব সম্ভবত শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি আসবেন বলে জানিয়েছেন জোজো। তবে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলেও আপাতত বাড়িতেই বিশ্রাম করতে হবে জোজোকে। তবে গরমকাল বলে বাইরে শো এখন একেবারেই নেই তাই তিনি অনেকটা সময় পাবেন বিশ্রাম করার জন্য।