রাহুলের মৃত্যু সবথেকে বেশি ধাক্কা দিয়েছে সহজকে! বাবাকে হারিয়ে কেমন আছে সহজ? ‘এমন অনেক সময় হয়…’ মুখ খুললেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা সরকার

প্রায় ৫ মাস হয়ে গেল অভিনেতা রাহুল অরুণোদয়য় বন্দ্যোপাধ্যায় নেই। তবে তার অকাল প্রয়াণে আজও মেনে নিতে পারেনি কেউ। রাহুলের চলে যাওয়ায় সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছিল একমাত্র সন্তান সহজকে। তবে অল্প বয়সেই ভীষণ পরিণত সহজ। তাই মায়ের সাথে বাবার সমস্ত কাজ সম্পূর্ণ করেছে বিধ্বস্ত মন নিয়েই।

রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার বুকে কষ্ট চেপেই স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। শুটিংয়ের জন্য অনেক সময় বাইরে থাকতে হয় তাকে। তাই ছেলেকে সবসময় সময় দিতে পারেন না সে। বাবা চলে যাওয়ার পর কেমন আছে সহজ। নিজেকে একা কীভাবে সামলাচ্ছে সে। সম্প্রতি এক সাক্ষাৎকারের মুখোমুখি হয়ে এমন প্রশ্নের উত্তর দিলেন প্রিয়াঙ্কা।

কি জানালেন অভিনেত্রী? ছেলের প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, “ও ওর মতো ব্যস্ত রয়েছে। এখন ও বড় হয়েছে ওর একটা নিজের জগত তৈরি হয়েছে ওর সেখানেই ব্যস্ত থাকে।”

প্রিয়াঙ্কা আরও জানান, ‘সহজ জানে যে আমি অনেকটা সময় ব্যস্ত থাকি। এমন অনেক সময় হয় যে দুদিন বা তিন দিন আমি বাড়িতেই আসতে পারে না তখন ফোনেই সব কথা হয়ে যায়। কিন্তু যখন কাজের বাইরে আমি বাড়িতে থাকি তখন চেষ্টা করি ওকে পুরো সময় দেওয়ার। তখন আর আমার অন্যদিকে মাথা থাকে না। এছাড়াও চেষ্টা করি পুজোর সময় ওকে সঙ্গে নিয়ে যাওয়ার, যাতে ওকে সময় দেওয়া হয় আবার কাজও হয়।’