সাদা ফ্রকে পরী সেজে ছোট্ট খুদে এখন বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়িকা! চিনতে পারছেন অভিনেত্রীকে?

সুস্মিতা দে

ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। অবশ্য বড় হয়ে সেই স্বপ্ন পূরণ হয়েছে তার। পরনে সাদা ফ্রক, সঙ্গে হাতে কাগজের বালা, ঠোঁটে লিপস্টিক, সঙ্গে মানানসই ওড়না। ছেলেবেলার এমনই একটি ছবি পোস্ট করেছেন টেলিভিশনের অভিনেত্রী। চিনতে পারছেন এই ছোট্ট মেয়েটি আসলে কে? পুরোনো সেই ফ্রেমের আড়ালে লুকিয়ে থাকা চেনা মুখগুলোকে খুঁজে বার করার মধ্যে কিন্তু এক আলাদাই আনন্দ রয়েছে।

সদ্যই শেষ হয়েছে তার নতুন সিরিয়াল। খুব বেশি দিন ইন্ডাস্ট্রিতে মেয়াদ হয়নি তার। তবে অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকের নজর কেড়েছেন তিনি। অভিনয় জগতে পা রেখে প্রথম ধারাবাহিকেই পর্দায় ব্যপক সাড়া ফেলেছিলেন নায়িকা। চিনতে পারছেন অভিনেত্রীকে?

একটু ভালো করে লক্ষ্য করলেই কিন্তু চিনে ফেলা সম্ভব। ছবির এই ছোট্ট মেয়েটি হলেন অভিনেত্রী সুস্মিতা দে। ‘অপরাজিতা অপু’ সিরিয়ালের মাধ্যমে প্রথমবার তাকে ক্যামেরার সামনে দেখেছিল দর্শকরা। এরপর ‘কথা’ ধারাবাহিকে সাহেব ভট্টাচার্যর সঙ্গে জুটি বেধেও দারুন প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। বর্তমানে অনস্ক্রিন নায়ক কেই বাস্তবে নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন সুস্মিতা। আপাতত এখনই কোনো নতুন কাজ করছেন না সুস্মিতা। তবে অভিনেত্রীকে আবারও পর্দায় দেখার অপেক্ষায় অনুরাগীরা।

সুস্মিতা দে