
ফের শোকের ছায়া বিনোদন দুনিয়ায়। সকাল হতেই আরও এক জনপ্রিয় অভিনেতার মৃত্যুর খবরে স্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। অল্প বয়সে অভিনেতার এভাবে চলে যাওয়াটা সত্যি দুঃখজনক। জানা গিয়েছে বুধবার গভীর রাতে আচমকাই অভিনেতার বুকে তীব্র যন্ত্রণা শুরু হয়। তড়িঘড়ি তাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকদের বহু চেষ্টাতেও শেষ রক্ষা হয়নি। সকাল হতেই সব শেষ।
মাত্র ৪৭ বছর বয়সেই প্রয়াত জনপ্রিয় কন্নড় অভিনেতা এবং প্রযোজক দিলীপ রাজ। কন্নড় বিনোদন জগতের সুপারস্টার ছিলেন দিলীপ রাজ। ‘রঙ্গোলি’, ‘কুমকুম ভাগ্য’ থেকে শুরু করে ‘হিটলার কল্যাণ’-এর মত একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন দিলীপ।
২০০৫ সালে নায়ক হিসেবে হিসেবে ডেবিউ করেন দিলীপ রাজ। প্রায় ২৪টিরও বেশি সিনেমায় তাঁকে দেখা গেছেঅভিনয়ের পাশাপাশি দিলীপ রাজ ছিলেন একজন সফল প্রযোজকও। তাঁর প্রযোজনা সংস্থা ‘ডিআর ক্রিয়েশনস’ থেকে একের পর এক হিট ধারাবাহিক তৈরি হয়েছে। তাঁর স্ত্রী শ্রীবিদ্যাও এই কাজে তাঁকে সমানভাবে সহযোগিতা করতেন।
কেরিয়ারের এই পর্যায়ে তাঁর এভাবে চলে যাওয়া কন্নড় ইন্ডাস্ট্রির জন্য এক অপূরণীয় ক্ষতি। কাজের মাধ্যমে প্রিয় ‘হিটলার কল্যাণ’-এর নায়ককে আজীবন মনে রাখবেন অনুরাগীরা।
