
সোশ্যাল মিডিয়া জুড়ে আলাদাই ক্রেজ লাফটারসেনের। তাকে তার আসল নামের থেকে তার পোশাকি নামেই লোকজন বেশি চেনেন। তার আসল নাম নিরঞ্জন মণ্ডল। আজ একজন বাঙালি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তার জনপ্রিয়তা আকাশছোঁয়া। গত বছর অভিনয় জগতেও ডেবিউ সেরে ফেলেছেন তিনি। তবে এবার লাফটারসেনের অনুরাগীদের জন্য দারুন খবর।
প্রথম বাঙালি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নজির গড়ার পথে নিরঞ্জন মণ্ডল। কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটতে চলেছেন লাফটারসেন। এই বছরের কান চলচ্চিত্র উৎসব ৭৯ তম বছরে পা দিল। ১২ থেকে ২৩ মে পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। আর সেখানেই দেশকে, জাতিকে বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করবে নিরঞ্জন।
কানের রেড কার্পেটে তিনি কেবল হাঁটবেন না, তাঁর পোশাকে চমক তো থাকবে, সে কথা জানাই, এর পাশাপাশি তার অনুরাগীরা আরও কিছু চমক পেতে চলেছেন। কিন্তু কী সেটা? এর জন্য একটু ধৈর্য ধরতে হবে। আগামী ১৪ মে কানের রেড কার্পেটে হাঁটবেন লাফটারসেন।
প্রতি বছরের মতো এই বছরও ভারতের একাধিক তারকা কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে অংশ নিয়েছেন। আলিয়া ভাট, করণ জোহর, উর্বশী রাউতেলার মতো তারকারা নজর কেড়েছেন।
এই প্রসঙ্গে নিরঞ্জন বলেন, “গোটা বিষয়টা আমার স্বপ্ন মনে হচ্ছে। আমি বাংলা, বাঙালি, আমাদের সংস্কৃতিকে আন্তর্জাতিক স্তরে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছি। আশা রাখি এতদিন সবাই যেভাবে আমাকে সব কিছুতে ভালবেসে, সাপোর্ট করে গিয়েছে সেই ভালবাসা, সমর্থন এখানেও পাব। আমি যেটাই করতে চলেছি, যেটা হতে চলেছে রেড কার্পেটে, সেটা বাঙালির ভাল লাগবে।”
