
ব্যক্তিগত হোক অথবা পেশাগত জীবন, বরাবরই স্পষ্ট কথা বলতেই পছন্দ করেন অভিনেতা জীতু কমল। কোনও কিছু আড়ালে রাখতে ভালোবাসেন না অভিনেতা। বিবাহ বিচ্ছেদের পরেও প্রাক্তন স্ত্রী নবনীতার সঙ্গে আজও বন্ধুত্বপূর্ণ ব্যবহার বজায় রেখেছেন তিনি। জিতুর লাইভেই যার প্রমান পেয়েছেন সকলে। তবে নবনীতা নয়, আরও একজন ভালবাসার মানুষের কথা প্রকাশ্যে নিয়ে এলেন জীতু।
সম্প্রতি ‘চোর’ ছবির ডাবিং করতে গিয়ে সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন জিতু। সেখানেই তাকে প্রশ্ন করা হয় তিনি সিঙ্গল কিনা? জিতুর উত্তরে রীতিমত অবাক নেটপাড়া। অভিনেতা জানান তিনি একেবারেই সিঙ্গল নন। ভীষণভাবে ভালোবাসার মধ্যে রয়েছেন তিনি। কিন্তু জীতুর এই ভালোবাসার মানুষটি কে? কাকে মন দিয়েছেন অভিনেতা?
citytalkies_show পোস্ট করা ভিডিয়োয় জিতু বলেন, ‘না আমি একেবারে সিঙ্গল নই। আমি আর আমার শিব থাকি একসঙ্গে। আমাদের মধ্যে প্রেম অসম্ভব। আমাদের মাঝে কেউ ঢুকতে পারবে না কোনওদিন’ কিন্তু এরপরেই যখন অভিনেতাকে মজার ছালে বলা হয়, শিব তো পার্বতীর প্রেমে অন্ধ। তখন প্রদুত্তরে অভিনেতা বলেন, ‘শিব যদি পার্বতীকে ভালবাসেন তাতে আপত্তি নেই আমি শিবকে ভালবাসি। আমি একমাত্র শিবের সঙ্গেই প্রেম করি, যদি বিচ্ছেদ হয় অবশ্যই জানাবো।’
জীতুর সারা মন জুড়ে রয়েছে শুধুমাত্র মহাদেব। জীতু যে মহাদেবকে মনেপ্রাণে মানেন, সেটা বিভিন্ন পোস্টে বারবার উঠে এসেছে। নীল ষষ্ঠী হোক অথবা শিবরাত্রি, এমনকি প্রতি সোমবার নিষ্ঠাভরে মহাদেবের পুজো করেন তিনি।
