
বাংলা গানের জগতে অন্যতম পরিচিত নাম শান্তনু মৈত্র। একাধিক জনপ্রিয় সিনেমায় নিজের তার সুরের জন্য প্রশংসিত হয়েছেন। শুধু সুরকার নয়, একজন সংবেদনশীল মানুষ হিসাবে দর্শকের ভীষণ প্রিয় তিনি। তবে জানেন কি শুধু তিনি নয়, তাঁর মাও খুব গুণী। সম্প্রতি মায়ের এমন একটি ভিডিও শেয়ার করে নিলেন যা মন ছুঁয়ে গেছে অনুরাগীদের।
সম্প্রতি গুরু পূর্ণিমার দিন নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন শান্তনু মৈত্র। ভিডিওতে দেখা যায়, তাঁর মঞ্জু মৈত্র রবীন্দ্রসংগীতে নৃত্য পরিবেশন করছেন।
মঞ্জু মৈত্রের বয়স প্রায় ৮১ বছর ছুঁইছুঁই। এই প্রবীণ বয়সে তাঁর শরীরের নানা সসমস্যা দেখা দেয় তবে সেসব উপেক্ষা করেই যেভাবে তিনি নৃত্য পরিবেশন করছেন, তা সত্যি মন্ত্রমুগ্ধকর।
মায়ের ইচ্ছাশক্তির উপর গর্বিত হয়ে সেই ভিডিও পোস্ট করে শান্তনু মৈত্র লেখেন, “মা গুরুপূর্ণিমায় নাচ পরিবেশন করতে চেয়েছিলেন। আজ তাঁর শরীর কিছুটা ভালো থাকায় এটি পোস্ট করছি। তোমার প্রতি আমাদের গভীর প্রণাম ও চরণস্পর্শ রইল। আমরা চিরকাল তোমারই শিক্ষার্থী হয়ে থাকব। আপনার গানের জন্য ধন্যবাদ, দুর্নিবার।”
