আচমকাই ‘যোগ্যতা’ নিয়ে কটাক্ষের মুখে রচনা ব্যানার্জি! জানেন কতদূর পড়াশোনা করেছেন রচনা?

রচনা ব্যানার্জি

১৫ বছর ধরে জি বাংলার আইকনিক রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’ এর সঞ্চালনা করেই খ্যাতির শীর্ষে পৌঁছান রচনা ব্যানার্জি। শুধু বাংলা নয়, ওড়িয়া, তামিল, তেলেগু, হিন্দি ভাষার সিনেমাতে কাজ করেছেন অভিনেত্রী। তবে টিভির দিদি হিসেবে যে খ্য়াতি তিনি পেয়েছিলেন, তাতে যেন আচমকাই ভাঁটা পড়ে। এর মাঝেই রচনার বলা কিছু কথা নিয়ে শুরু হয় বিতর্ক। বিশেষ করে, ‘আরবানায় থাকতে যোগ্যতা লাগে’কে তার অহংকার হিসেবেই দেখছে আমজনতা। যোগ্যতার প্রসঙ্গ উঠতেই অনেকের প্রশ্ন, কতদূর পড়াশোনা করেছেন রচনা?

দ্বাদশ শ্রেণি পাশ রচনা। কলকাতার ন্যাশনাল গার্লস হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি। এরপর ভর্তি হন সাউথ সিথি কলেজে। তবে স্নাতক ডিগ্রি লাভ করার আগেই ছাড়তে হয় লেখাপড়া। অভিনয়ে ব্যস্ত হয়ে পড়ায় কলেজের পড়াশোনা শেষ করতে পারেননি।

ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহ ছিল রচনার। ১৯৯১ সালে যখন স্নাতকের দ্বিতীয় বর্ষে পড়ছেন, তখন তিনি ‘মিস কলকাতা’ প্রতিযোগিতায় অংশ নেন এবং বিজয়ী হন। এরপর আরও কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন রচনা। পেয়েছিলেন, ‘মিস বিউটিফুল স্মাইল’-এর খেতাবও। যা মোড় ঘুরিয়ে দেয় রচনার জীবনের।

অনেকেরই জানা নেই যে, ১৯৯২ সালে তিনি মিস ইন্ডিয়া প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন রচনা। যদিও ফাইনালের কাছাকাছি পৌঁছলেও খেতাব জিততে পারেননি। তারপরই তাঁর কাছে আসে পরিচালক সুখেন দাসের সিনেমা ‘দান প্রতিদান’-এ অভিনয়ের সুযোগ। তারপর থেকে আর কাজের জন্য পিছন ঘুরে তাকাতে হয়নি অভিনেত্রীকে।