একমাত্র মেয়ের বিয়ে দিলেন শঙ্কর চক্রবর্তী! অভিনেতার জামাই হলেন শ্রেয়া ঘোষালের কাছের মানুষ, জানেন কে তিনি?

শঙ্কর চক্রবর্তী

দীর্ঘদিন ধরে ক্যানসারে ভোগার পর ২০২২-এ স্ত্রী সোনালীর মৃত্যুর পর থেকে একাই থাকেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। যদিও একমাত্র কন্যার সঙ্গে বাবার সঙ্গে সম্পর্ক ভীষণ ভালো কিন্তু মেয়ে দূরে থাকার কারণে একাই সময় কাটাতে হয় অভিনেতাকে।

শঙ্কর চক্রবর্তীর একমাত্র কন্যা চাকরি সূত্রে থাকেন মুম্বইতে। ভালো নাম সংজ্ঞা, ডাকনাম সাজি। বাবা-মা দু’জনেই অভিনেতা হলেও, মেয়ে অভিনয়ের পথে হাঁটেননি৷ তিনি অ্যাসিস্টেন্ট ডিরেক্টর, কনটেন্ট রাইটার হিসেবে কাজ করেন৷

মেয়ের বিয়ে নিয়ে এত বছর বেশ চিন্তায় ছিলেন অভিনেতা, তবে অবশেষে মেয়ের রেজিস্ট্রি ম্যারেজের পর খানিক নিশ্চিন্ত হয়েছেন অভিনেতা। জানেন কি শঙ্কর চক্রবর্তীর হবু জামাই আসলে কে? অভিনেতার জামাই হলেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের কাছের মানুষ। কী করেন অভিনেতার জামাই?

অভিনেতার জামাইয়ের নাম রাহুল। তিনি কলকাতার লেক গার্ডেন্স এলাকার ছেলে। পেশায় তিনি মিউজিশিয়ান। বেস গিটার বাজান তিনি। রাহুলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে শ্রেয়া ঘোষালের সঙ্গেও! শ্রেয়ার টিমেই থাকেন তিনি। শ্রেয়া যখনই ওয়ার্ল্ড ট্যুর করেন, তখনই রাহুল হন সঙ্গী। এছাড়াও বলিউডে একাধিক সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন রাহুল।

শঙ্কর চক্রবর্তী

শঙ্করবাবু জানান, মেয়ে এবং হবু জামাই দুজনেই মুম্বইতে কর্মরত। কিন্তু দুজনে যেহেতু অবিবাহিত ছিলেন তাই আলাদা আলাদা ফ্ল্যাটে থাকতেন। অন্যদিকে অবিবাহিতদের ফ্ল্যাট পেতেও সমস্যা হয় মায়ানগরীতে। তাই অবশেষে এবার চার হাত এক করে দিয়ে বাবা হওয়ার দায়িত্ব পালন করলেন শঙ্কর চক্রবর্তী।

কলেজে পড়ার সময় একে অপরকে ডেট করেন রাহুল এবং সংজ্ঞা। দুজনেই সেন্ট জেভিয়ার্স কলেজে পড়তেন, সেখান থেকেই তৈরি হয় বন্ধুত্ব। এরপর বেশ কিছু বছর প্রেমের সম্পর্কের পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন শঙ্কর চক্রবর্তীর একমাত্র কন্যা সংজ্ঞা ও রাহুল।

শঙ্কর চক্রবর্তী