কমছে শ্রবণশক্তি, শারীরিক জটিলতা নিয়েই জীবন! দুই সন্তান, সুখের সংসার তবুও কেন মাধবী মুখোপাধ্যায়ের সাথে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন নির্মল কুমার? সামনে এলো আসল সত্য

নির্মল কুমার

বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের একজন অভিনেতা নির্মল কুমার। বাংলা সিনেমার প্রায় এক শতকের জীবনে বাঙালির মনে তিনি আলাদাই স্থান অর্জন করেছেন। বর্তমানে তার বয়স ৯৭ বছর। তিনি বহুবছর আগেই অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন। দীর্ঘ ১৭ বছর ক্যামেরার সামনে তাকে দেখা যায়নি।

২০০৯ সালে ‘আশ্রয়’ ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছিল নির্মল কুমারকে। বাধক্য জনিত কারণে আজ গৃহবন্দী তিনি। কলকাতার লেক গার্ডেন্স নিজের বাড়িতে মেয়ে, জামাই নাতনির সাথে থাকেন বর্ষীয়ান অভিনেতা।

প্রফেশনালের পাশাপাশি প্রবীণ অভিনেতার ব্যক্তিগত জীবনও কম আলোচিত নয়। অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে ১৯৬৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন। তাঁদের দুই কন্যা মিমি আর ঝুমি, দুজনেই বাংলা চলচ্চিত্র জগতে পরিচিত। তবে বাবা-মায়ের মতো অভিনয়ের পেশাতে কেউ আসেনি। একজন পেশায় অধ্যাপিকা আর অন্যজন স্কুলের শিক্ষিকা। তাঁদের সংসার, সন্তান রয়েছে। বড় মেয়ে মিমির সাথেই থাকেন অভিনেতা।

তবে জানেন কি মাধবী মুখোপাধ্যায়ের সাথে কেন ভেঙেছিল অভিনেতার সুখের সংসার? মনোমালিন্যের কারণেই তাঁদের বিচ্ছেদ হয়। আইনি বিচ্ছেদ না হলেও তারা আলাদা থাকেন দীর্ঘদিন ধরে। তবে জীবনের শেষ অধ্যায়ে এসে একে অপরের পাশে দাঁড়াতে দেখা যায় তাঁদের। কোন পারিবারিক অনুষ্ঠানে প্রাক্তন স্বামীর সাথে সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে। তবে বার্ধক্য জনিত কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় ভুগছেন অভিনেতা। হৃদরোগের কারণে পেসমেকার বসানো হয়েছে। গত কয়েক বছরে অভিনেতাকে একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয়। কমে এসেছে শ্রবণশক্তি, দীর্ঘ সময় ধরে চিকিৎসকদের পরামর্শে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা।