সত্যিই কি চলতি মাসেই বন্ধ হচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’? অবশেষে মুখ খুললেন স্বয়ং ধারাবাহিকের নায়িকা অপর্ণা ওরফে অভিনেত্রী শিরীন পাল

অভিনেত্রী শিরীন পাল

চলতি মাসেই নাকি শুটিং শেষ বাংলা টেলিভিশন অন্যতম জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে রীতিমত শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়। প্রোডাকশন হাউস নাকি অভ্যন্তরীণ ঝামেলার জন্য ইচ্ছাকৃত ধারাবাহিক বন্ধ করতে চাইছেন, অন্যদিকে চ্যানেল এখনো নাকি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি। আপাতত এই মেগা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

বর্তমানে জমে উঠেছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নতুন ট্র্যাক। গল্পের কাহিনীতে এখনও অনেক কিছু বাকি রয়েছে, তাহলে আচমকাই কেন মেগা বন্ধ করতে চাইছেন সংস্থা? গণনা নিরিখে, এই ধারাবাহিকের অনলাইনে সবচেয়ে বেশি জনপ্রিয়। এখনো সব মেগার মধ্যে সবচেয়ে বেশি ফ্যানস রয়েছে এই মেগার। জনপ্রিয়তা থাকাও সত্ত্বেও চিরদিনই ধারাবাহিক নিয়ে এত টানাপোড়ন?

যদিও এরকম জল্পনা নতুন নয়, এর আগেও ধারাবাহিক শেষ হওয়া নিয়ে গুঞ্জন ছড়ানো হয়েছিল। তাহলে এবার এই গুঞ্জন সত্যি নাকি নিছক রটনা?

চলতি মাসে সত্যিই কি শেষ হয়ে যাবে আর্য-অপর্ণা’র যাত্রা। অবশেষে আনন্দবাজার অনলাইনের কাছে মুখ খুললেন ধারাবাহিকের নায়িকা অপর্ণা ওরফে অভিনেত্রী শিরীন পাল। ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে কি জানিয়েছেন শিরীন?

আনন্দবাজার ডট কমের কাছে শিরীন জানিয়েছেন,  “আমাকে ‘কলটাইম’ দেওয়া হয়। আমি শুটিংয়ে আসি। কাজ করি, বাড়ি চলে যাই। এর বাইরে আমার কাছে আর কোনও তথ্য নেই। তাই এই বিষয়ে আমার সত্যি কোনও ধারণা নেই। কী হবে? কী হচ্ছে? এই বিষয়ে কোনও উত্তরই আমার পক্ষে দেওয়া সম্ভব নয়।”

প্রসঙ্গত, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক শুরু হওয়ার পর থেকে যেমন চর্চায়, তেমন এই ধারাবাহিকের উপর থেকে অনেক ঝড়-ঝাপটা বয়ে গেছে। সবকিছু পেরিয়ে গুটি গুটি পায়ে এক বছর পার করেছে মেগা। এবার দেখার বিষয় আর্য-অপর্ণা যাত্রা কি এতটুকুই নাকি আগামীতে আরও পথচলা বাকি তাদের? সেটা সময় বলবে।