
পর্দার বাইরে তারকাদের জীবনে রয়েছে অনেক উত্থান-পতন। কেউ কেউ জনসাধারণের কাছে নিজের ব্যক্তিগত জীবন তুলে ধরে আবার কেউ নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। যেমন অভিনেত্রী শোলাঙ্কি রায়। এত জনপ্রিয়তা সত্ত্বেও নিজের ব্যক্তিগত জীবন সকলের সামনে তুলে ধরতে নারাজ। তবে এবার অভিনেত্রীর জীবনে ফের খারাপ খবর।
২০২৩ সালে অভিনেত্রীর প্রথম বিয়ে ভাঙলেও তার দর্শকেরা আঁচও করতে পারেনি। ২০১১ সালে তাঁর স্কুলজীবনের বন্ধু ও নিউজিল্যান্ড প্রবাসী শাক্য বসুকে বিয়ে করেছিলেন শোলাঙ্কি। শাক্য পেশায় একজন ব্যাঙ্কার। বিয়ের পর বেশ কিছুদিন নিউজিল্যান্ডেও ছিলেন অভিনেত্রী। দীর্ঘ বছর অভিনয় জগত থেকে দূরে ছিলেন। আচমকাই ফিরে আসেন কলকাতায়। তবে কেউ টের পায়নি অভিনেত্রীর জীবনে সেই সময় কোন ঝড় বইছে।
তবে ডিভোর্সের পরেও শোলাঙ্কি নতুন করে প্রেমে পড়েছেন। আর অভিনেত্রীর সেই ভালোবাসার মানুষ আর কেউ নন, অভিনেতা সোহম মজুমদার। যদিও দুজনের কেউই কখনো সেভাবে প্রেমের গুঞ্জন নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে সম্প্রতি শোলাঙ্কির ইনস্টাগ্রাম পোস্ট যেন ইঙ্গিত দিল প্রেম ভাঙার গুঞ্জন।
শোলাঙ্কি যে পোস্টটি শেয়ার করেন সেখানে লেখা, ‘মানুষ: আপনি এখনো কেন সিঙ্গেল? আমি: আমার মনে হয় আমি প্রয়োজনের বেশিই যোগ্য।’ তবে কি সত্যি সোহমের সঙ্গে প্রেমে ফাটল ধরল শোলাঙ্কির। একটা সময় এমনটাও কথা ওঠে যে সোহমের সঙ্গে ঘনিষ্ঠতার ফলেই দূরত্ব আসে শোলাঙ্কি ও শাক্যর মধ্যে।

