ফের খারাপ খবর! কাছের মানুষকে হারালেন অবন্তী দত্ত, অভিনেত্রীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া

অবন্তী দত্ত

বড় দুঃসংবাদ অভিনেত্রী অবন্তী দত্ত’র পরিবারে। কাছের মানুষকে হারানোর যন্ত্রণা যেন মেনে নিতে পারছেন না অবন্তী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেই দুঃসংবাদ। বাবাকে হারিয়েছেন অভিনেত্রী।

‘বাবার সাথে ছবি শেয়ার করে অবন্তি লেখেন, বাবা আর তাকালো না। আমি যখন পৌঁছলাম, আই ব্যাঙ্ক থেকে লোক এসে কাজ সেরে চলে গেছে। বাবা তার ঠাকুদাদার তৈরী বাড়ির চৌকাঠ পেরিয়ে শেষবারের মতো বেরিয়ে গেলো। তার শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত যাবতীয় খুঁটিনাটি ফেলে রেখে অবলীলায় চলে গেলো।

তার হাসির গল্প,রাশি রাশি বই, পড়াশোনা,গান বাজনা, তার গননাট্যের প্রিয় মানুষরা,আত্মীয় পরিজন সবাইকে প্রণাম জানিয়ে, সকলকে ‘ ভালো থেকো’ বলে সবার হাত নিজের মাথায় ঠেকিয়ে প্রায় সজ্ঞানে চলে গেলো। ১৭ তারিখ মানে আজকের দিনটায় কোন জ্ঞান ছিলোনা।

কিন্তু ১৬ তারিখ মা’কে কোন ইনস্ট্রুমেন্ট অথবা রবি ঠাকুরের গানের রেকর্ড চালিয়ে রাখতে বলেছিলো। সারাদিন তাই বেজেছে। আর বলেছিলো, তোমরা দেহদান করতে বেশি দেরী কোরো না। এনআরএস এ বাবাকে দিয়ে এলাম। ওরা একটা ঘরে বাবাকে রেখে তালাচাবি দিয়ে দিলো। আমি কেবল বলেছিলাম,ঘরের পাখাটা চালিয়ে দিন প্লিজ। কথাটা তারা রেখেছিলো। একটা কথা, বাবা চলে গিয়েও অদ্ভুত ভাবে
আমাকে ছুঁয়ে আছে..’

অবন্তির পোস্ট দেখে বোঝাই যাচ্ছে, বাবার মৃত্যুর পর তার চোখ দুটো দান করা হয়েছে। বাবার মৃত্যু যন্ত্রণায় শোকস্তব্ধ অভিনেত্রী। একটা সময় বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেলেও গত বছরের শেষ দিক থেকেই পর্দায় আর দেখা মেলেনি অভিনেত্রীর।

অবন্তী দত্ত