
বিনোদন দুনিয়ায় ফের খারাপ খবর! গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক সুজিত গুহ। যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিখ্যাত ‘অমর সঙ্গী’ ছবির পরিচালক। ঠিক কি কারনে অসুস্থ তিনি?
কয়েকদিন আগেও খবর আসে মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেই সময় কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। ফের পরিচালকের অসুস্থতার খবরে টলিউড মহলে ছরিয়েছে চরম উত্তেজনা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সহকর্মী, শিল্পী এবং অনুরাগীরা।
শুধু শারীরিক সমস্যাই নয়, পরিচালকের বর্তমান আর্থিক পরিস্থিতিও উদ্বেগের কারণ হয়ে উঠেছে। চিকিৎসার ব্যয়ভার সামলাতে সমস্যার মুখে পড়েছেন তিনি বলে জানা গিয়েছে। সেই কারণেই টলিউডের পরিচালক সংগঠন সদস্যদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। পাশাপাশি সমাজমাধ্যমেও সাহায্যের আবেদন তুলে ধরা হয়েছে।
সুজিত গুহ বিয়ে করেননি। বিগত ৩৩ বছর ধরে তিনি তাঁর জামাইবাবু এবং দিদির সঙ্গেই থাকেন। যদিও বর্তমানে দিদি এবং তাঁর স্বামী নেই। এখন তিনি বোনপো ও তাঁর স্ত্রীর সঙ্গে থাকেন। তাঁরাই পরিচালকের সন্তানসম এবং তাঁর দেখভালও করেন।
সুজিত গুহর পরিবারের তরফে জানানো হয়, “উনি বাড়িতে রয়েছেন। হ্যাঁ, দু’বার ভর্তি হয়েছিলেন ঠিকই। কিন্তু এখন বাড়িতেই আছেন। এখন আগের থেকে ভাল আছেন।”
আশির দশক থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে তিনি একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। তাঁর পরিচালনায় কাজ করেছেন বাংলা চলচ্চিত্রের একাধিক তারকা অভিনেতা ও অভিনেত্রী। বহু শিল্পীর কেরিয়ার গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর অবদান উল্লেখযোগ্য।
