জনপ্রিয় শিশু শিল্পী আর নেই! সাতসকালেই অভিনেত্রীর অকালপ্রয়াণে ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া

অভিনেত্রী ডেভেই চেস

বৃহস্পতিবার সকালেই ফের চাঞ্চল্য়কর খবর ইন্ডাস্ট্রিতে। জনপ্রিয় খুদে শিশু শিল্পী আর নেই। সেই মিষ্টি সংলাপ আর দুষ্টুমি ভরা অভিনয় আজও দর্শকদের চোখে ভাসে। একাধিক জনপ্রিয় ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। মাত্র ৩৫ বছরেই চলে গেলেন খুদে অভিনেত্রী।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তার, মাত্র সাত বছর বয়সেই বিজ্ঞাপন ও মঞ্চে কাজ শুরু করেন, আর আট বছরেই টিভির পর্দায় পা রাখেন। খুব অল্প বয়স থেকেই ক্যামেরার সামনে দাপিয়ে অভিনয় করেছেন খুদে শিল্পী।

মৃত্যুর আগে অপুষ্টির কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেত্রীকে। এরপরেই দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে শরীরে, শেষরক্ষা হল না। প্রয়াত হলিউডের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী ডেভেই চেস। মেনিনজাইটিস ও একাধিক মারাত্মক রক্তসংক্রমণের জেরেই মৃত্যু হয় অভিনেত্রীর। শিশু শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ হলিউডের বিনোদন জগত। অল্প বয়সে এই বিরল সাফল্যের জন্যই ডেভেই চেস চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।

২০০১ সালে ডনি ডার্কো ছবিতে অভিনয় করে নজর কাড়েন। ডিজনির লিলো অ্যান্ড স্টিচ-এ লিলো চরিত্রে তাঁর কণ্ঠ যেন প্রাণ এনে দেয় গল্পে। এক অনাথ ছোট মেয়ের সরলতা আর আবেগ ছুঁয়ে যায় দর্শকের মন। এই চরিত্রে তিনি বহু সিক্যুয়েল ও টিভি সিরিজেও কাজ করেন। ২০১৬ সালে জ্যাক গোজ হোম ছিল তাঁর শেষ ছবি তারপর ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন অভিনয়জগত থেকে।

অভিনেত্রী ডেভেই চেস