
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ‘কম্পাস’ ধারাবাহিকের অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায়। কিছুদিন আগে শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। পেটে ব্যথা শুরু হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার অস্ত্রোপ্রচারের সিদ্ধান্ত। অপারেশন থিয়েটারেই নিজের গর্ভের সন্তানকে হারান অভিনেত্রী। স্বাভাবিকভাবেই সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন।
ফেসবুক পোস্টের মধ্যে দিয়ে এক সন্তানহারা মায়ের বেদনার কথা তুলে ধরেন। অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অন্বেষা। সন্তান হারানোর বুকে নিয়ে প্রথমবার আনন্দবাজার ডট কমের সাক্ষাৎকারে মুখ খুললেন গোটা বিষয় নিয়ে।
আনন্দবাজার ডট কম-কে অভিনেত্রী জানিয়েছেন, “পুরো ব্যাপারটাই আচমকা ঘটেছে। আমি প্রস্তুত ছিলাম না। সে দিনও নির্দিষ্ট সময়ে প্রতি দিনের মতো ধারাবাহিকের সেটে পৌঁছে গিয়েছিলাম। আচমকা শরীর খারাপ লাগতে শুরু করে। ‘কম্পাস’-এর প্রযোজক সুশান্ত দাস। আমি প্রযোজনা সংস্থাকে বিষয়টি জানাই। সেটের প্রত্যেকে প্রচণ্ড সহযোগিতা করেন।”
অন্বেষা আরও জানিয়েছেন, তিনি জানতে পারেনি তিনি অন্তঃসত্ত্বা। ““চিকিৎসকেরা জানিয়েছেন, মাস দুয়েক ধরে গর্ভে সন্তান ছিল। আমি বুঝতেই পারিনি। ফলে, শুটিংয়ে গিয়েছিলাম। স্টুডিয়োতেই পেটে ব্যথা শুরু হয়। নারীর কাছে এই ঘটনা ভীষণ যন্ত্রণার। কাজে ডুব দিয়ে সেই যন্ত্রণা ভুলতে চাই। একমাত্র শুটিং আর সেট পারবে জমে থাকা সব কষ্ট মুছিয়ে দিতে।”
