জি-বাংলার নতুন মেগা ‘দুলারী’র নায়িকা হয়ে ফিরছেন ছোটপর্দার পরিচিত মুখ! বন্ধ হচ্ছে কোন মেগা?

দুলারী

জি-বাংলায় আসছে ফের আরও এক নতুন মেগা ধারাবাহিক ‘দুলারী’। স্বর্ণেন্দু সমাদ্দারের প্রযোজনা সংস্থা ক্রেজি আইডিয়াজ মিডিয়ার ব্যানারের হাত ধরে আসতে চলেছে এই মেগা। ইতিমধ্যে ধারাবাহিকের প্রোমো প্রকাশ পেয়েছে। তবে নায়ক-নায়িকা মুখ দেখানো হয়নি এখনো।

কে হচ্ছে নতুন এই মেগার নায়িকা। দর্শক শ্বেতা ভট্টাচার্য বা অঙ্কিতা মল্লিককে দেখতে চাইলেও এই মেগায় তাদের নায়িকা হিসাবে দেখা মিলবে না। তাহলে? সূত্রের খবর অনুযায়ী, ‘দুলারী’ ধারাবাহিকের হাত ধরে প্রথমবার ছোটপর্দার নায়িকা হিসাবে দেখা যাবে অভিনেত্রী দেবপ্রিয়া বসুকে। যাকে আপনারা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের রুপার বড় চরিত্রে দেখেছিলেন। এছাড়াও অভিনেত্রী দেবাদৃতা বসুর বোন তিনি।

দুলারী

পর্দায় নায়িকা হিসাবে তার প্রথম অভিষেক । তবে এখনো পর্যন্ত নায়কের চরিত্রে কাকে দেখা যাবে তা এখনো জানা যায়নি। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শুটিং শুরু করবে এই মেগা ধারাবাহিক। প্রথমদিকে পুরুলিয়ায় আউটডোর শুটিংয়ে যাবে গোটা টিম। সূত্রের খবর, এই মেগা পর্দায় আনতে খুব বেশি দেরি করবেন না চ্যানেল। সব ঠিক থাকলে জুন মাসেই শুরুর সম্ভবনা রয়েছে।  অন্নপূর্ণা লক্ষ্মীরা আর ‘দুলারী’ খুব শীঘ্রই টিভির পর্দায় আসছে।

এই দুই মেগার জন্য কাকে জায়গা ছেড়ে দিতে হবে চিরতরের জন্য? গোটা বিষয় নিয়ে চ্যানেল মুখ কুলুপ এঁটেছে। তবে অন্দরমহলের খবর অনুযায়ী, বন্ধ হয়ে যেতে পারে আনন্দী ধারাবাহিক। এমনকি পাশাপাশি খবর রয়েছে বিকেল ৫.৩০ টায় সম্প্রচার হওয়া জনপ্রিয় মেগা ‘চিরদিনই তুমি যে আমার’ বন্ধ হতে পারে। যদিও চ্যানেল এই নিয়ে মুখ খুলতে এখনই রাজী নয়। তবে বিকেল ৫.৩০ টায় স্লটে টিআরপির তালিকায় স্লট লিড করছেন আর্য-অপর্ণা প্রেম কাহিনী। নিঃসন্দেহে এই ধারবাহিক দর্শকমহলে জনপ্রিয়তার আজও শীর্ষে, তবুও কেন এই মেগাকে নিয়ে এরকম সিদ্ধান্ত প্রশ্ন রয়েই যায়।