অঙ্কুশ-ঐন্দ্রিলার পরিবারে বড় অঘটন! ‘আমার পুরো পৃথিবীই চলে গেল… মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত…’, প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ অঙ্কুশ, কান্নায় ভেঙে পড়েছেন ঐন্দ্রিলা

অঙ্কুশ ও ঐন্দ্রিলা

অঙ্কুশ-ঐন্দ্রিলার পরিবারে বড় অঘটন। প্রিয়জনকে হারিয়ে শোকস্তদ্ধ তারকা দম্পতি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মৃত্যুসংবাদ জানালেন অঙ্কুশ হাজরা। যা দেখে রীতিমত অবাক নেটিজেন। পরিবারের সদস্যের এমন আকস্মিক মৃত্যু যেন মেনে নিতে পারছেন না অঙ্কুশ।

প্রিয়জনের ছবি পোস্ট করে অঙ্কুশ লিখলেন, ‘আজ আমি আমার পৃথিবী হারিয়ে ফেললাম… আমার জীবন, আমার প্রায় সবকিছুই। ওপারে ভালো থেক, বাবলা। এখন আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল তোকে ছাড়া বাকি জীবনটা কাটানো… প্লিজ, তুই আবার জন্ম নিয়ে আমার জীবনে ফিরে আয়… তোকে আমরা সবসময় এভাবেই ভালোবেসে যাব, আমার সোনা।’

গতকাল, বৃহস্পতিবারই মারা যায় অঙ্কুশ ও ঐন্দ্রিলার অত্যন্ত সাধের পোষ্য বাবলা। বাবলা শুধু তাদের পোষ্যই নয়। তাদের সন্তানসম ছিল। তাই সন্তানকে হারানোর যন্ত্রনা যেন মেনে নিতে পারছেন না ঐন্দ্রিলা। অঙ্কুশ-ঐন্দ্রিলার পোষ্যপ্রেমের কথা ইন্ডাস্ট্রির কারও অজানা নয়। তাঁদের সংসারে একাধিক পোষ্য। সেই পরিবারেরই প্রিয় সদস্য বাবলার চলে যাওয়া যেন হঠাৎই অনেকটা ফাঁকা করে দিয়েছে তাঁদের জীবন।

প্রিয় বাবলার সঙ্গে ছবি শেয়ার করে ঐন্দ্রিলা লিখলেন, ‘আজ থেকে তোকে আর ছুঁতে পারব না, ডাকলে তুই আর আমার কাছে ছুটে আসবি না। এই সত্যিটা মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব। তোর ছোট ছোট অভ্যাস, তোর চোখের দিকে তাকানো, তোর পাশে থাকা—সবকিছু আজ আমার কাছে স্মৃতি হয়ে গেল। আমি শেষ মুহূর্ত পর্যন্ত তোকে ধরে রাখতে চেয়েছিলাম। যদি ভালোবাসা দিয়ে কাউকে বাঁচিয়ে রাখা যেত, তাহলে তুই কোনোদিনই আমাকে ছেড়ে যেতে পারতিস না। বাবলা তুই আমার জীবনের একটা অংশ ছিলি, আছিস, আর চিরকাল থাকবি।’

অঙ্কুশ-ঐন্দ্রিলার দুঃখজনক পোস্টে তারকা মহলের অনেকেই সমবেদনা প্রকাশ করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)