বিয়ের ১ বছরের মাথায় বড় খুশির খবর দিলেন অভিনেত্রী শার্লি মোদক!

 শার্লি মোদক

টেলিভিশনের পর্দায় ভীষণই পরিচিত অভিনেত্রী শার্লি মোদক। ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, ‘ফুলকি’, ‘ভাগ্যলক্ষ্মী’ সহ একাধিক ধারাবাহিককে অভিনয় করেছেন তিনি। গতবছরই অভিনেতা অভিষেক বসুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী। এবার বিয়ের ১ বছরের মাথায় বড় খুশির খবর দিলেন শার্লি। সম্প্রতি সেই সুখবর নিজেই সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।

২০২৫ সালের ২৯ এপ্রিল চুপিসারে ছিমছাম ভাবে বিয়ে করেন অভিষেক- শার্লি।
‘ফুলকি’ ধারাবাহিকের সেটে তাদের প্রথম আলাপ হয়, এরপর চলতে থাকে প্রেমের পর্ব। সিরিয়ালে একে অপরের বিপরীতে অভিনয় করলেও বাস্তবে একে অপরকে মন দিয়ে ফেলেছিলেন এই তারকা জুটি। প্রথমবার জীবনে বড় স্বপ্নপূরণ হতে চলেছে অভিনেত্রীর।

ধারাবাহিকের গণ্ডি পেরিয়ে পাড়ি দিতে চলেছেন ওয়েব সিরিজের দুনিয়ায়। খুব শীঘ্রই ক্লিক ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘ভার্জিনপুর’। কমেডি এবং রহস্যের মেলবন্ধনে তৈরি হওয়া এই সিরিজে প্রধান ভূমিকায় অভিনয় করবেন শার্লি। সিরিজে রাই চরিত্রে অভিনয় করবেন তিনি। শার্লির বিপরীতে অভিনয় করবেন ঋতব্রত মুখোপাধ্যায়, তিনি অভিনয় করবেন জিতু চরিত্রে। ক্লিক এবং এই প্রযোজনা সংস্থার অধীনে এই প্রথম কাজ করলেন শার্লি, যাতে তিনি ভীষণ খুশি।