চিরসখা বন্ধ হওয়ায় হারিয়েছিলেন কাজ, এবার বড় সুখবর দিলেন অভিনেতা রাজা গোস্বামী

অভিনেতা রাজা গোস্বামী

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর আচমকাই মাঝপথে বন্ধ হয়ে যায় স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিক। মাঝপথে কাজ হারিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন কলাকুশলীরা। অভিনেতা রাজা গোস্বামী সোশ্যাল মিডিয়ায় এসে মন খারাপের বার্তা দিয়েছিলেন। তবে সেই মন খারাপ একটু হলেও মিটল।

দীর্ঘ প্রতীক্ষার পর এবার সুখবর দিলেন রাজা গোস্বামী। ফের জলসার হাত ধরেই ফিরতে চলেছেন অভিনেতা। জলসার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘ওহ মোর দরদিয়া’তে এন্ট্রি নিতে চলেছেন রাজা।

এই ধারাবাহিকে রোদ্দুরের চরিত্রে দেখা যাবে তাকে। যারা এই মেগা ধারাবাহিক দেখেন তারা জানেন গল্পে ‘মৌলি’ চরিত্রটি খল চরিত্রে, আর তার বিপরীতে আবির্ভাব ঘটছে রাজার। তবে রাজার চরিত্রটি পজেটিভ।  রোদ্দুরের আগমনে মৌলীর জীবনে বদল আসতে পারে এমনটাই আশাবাদী দর্শকেরা।