ফের বড় দুঃসংবাদ বিনোদন দুনিয়ায়। প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী। বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। চলচ্চিত্র জগতে এমন অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন, যাঁরা পর্দায় অল্প সময় কাজ করেও এমন প্রভাব রেখে গেছেন যে তাঁদের চরিত্রগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে। এই অভিনেত্রী ছিলেন তাঁদেরই একজন।
অভিনেত্রীর প্রয়াণে এক অধ্যায়ের অবসান ঘটল। না ফেরার দেশে পাড়ি দিলেন মালয়ালম থিয়েটার ও চলচ্চিত্র অভিনেত্রী সাবিত্রী শ্রীধরন। অভিনেত্রীর প্রয়াণে শেষ শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন গোটা ইন্ডাস্ট্রি। ২৩ সেপ্টেম্বর কোঝিকোড়ে তাঁর নিজের বাড়িতে পরলোকগমন করেছেন অভিনেত্রী।
থিয়েটার ও সিনেমা উভয় ক্ষেত্রেই নিজের স্বতন্ত্র ছাপ রেখে যাওয়া এই প্রিয় শিল্পীর প্রয়াণ মালয়ালম শিল্প জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি মঞ্চ জগতে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবেই থেকে যান, যেখানে তিনি প্রায় পাঁচ দশকব্যাপী এক অসাধারণ কর্মজীবন গড়ে তোলেন। মঞ্চে তাঁর কাজের জন্য তিনি শ্রেষ্ঠ মঞ্চ অভিনেত্রী হিসেবে একাধিক কেরালা রাজ্য পুরস্কার এবং নাটকে (শ্রেষ্ঠ অভিনেত্রী) কেরালা সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার লাভ করেন।

