‘ভণ্ড মানুষের আসল রং বোঝা যায়… প্রয়োজন ফুরিয়ে গেলেই…’, আচমকাই বিস্ফোরক মন্তব্য আরাত্রিকার! জোয়ার ভাঁটা’র সেটে কি ঘটল অভিনেত্রীর সাথে?

আরাত্রিকা মাইতি

‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে উজি চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন আরাত্রিকা মাইতি। দুই বোনের গল্প প্রথমথেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে। পাশাপাশি অফস্ক্রিনেও দুই অভিনেত্রীর বন্ধুত্ব নিয়ে মাঝেমধ্যেই চর্চা হয়। সম্প্রতি সমাজমাধ্যমে আরাত্রিকার পোস্ট নিয়ে শুরু হয় জল্পনা।

আরাত্রিকা লেখেন, ‘ভন্ড বা কপট মানুষদের আসল রং তখনই বোঝা যায়, যখন আপনার প্রয়োজন তাঁদের ফুরিয়ে যায়’। আর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে নানা প্রশ্ন—কাকে উদ্দেশ করে এমন বার্তা দিলেন অভিনেত্রী?

এর আগে আরাত্রিকার একটি মন্তব্যকে ঘিরেও শ্রুতির নাম জড়িয়ে আলোচনা হয়েছিল। এমনকী, ধারাবাহিকের সেটে দু’জনের মধ্যে ঠান্ডা লড়াই চলছে বলেও গুঞ্জন ছড়িয়েছিল। যদিও পরে আরাত্রিকা ও শ্রুতি দুজনেই স্পষ্ট করেছিলেন, তাঁদের সম্পর্ক নিয়ে ছড়ানো সেই চর্চার সঙ্গে বাস্তবতার মিল নেই।

তাই এবারও আরাত্রিকার পোস্টের সঙ্গে শ্রুতির নাম জুড়ে দেওয়া হলেও বিষয়টি এখনও শুধুই জল্পনার পর্যায়ে। কারণ আরত্রিকার পোস্টে কোথাও কোন নাম উল্লেখ করেননি। ফলে পোস্টটি ব্যক্তিগত কোনও অভিজ্ঞতা থেকে লেখা, নাকি পেশাগত কোনও পরিস্থিতির প্রতিক্রিয়া, নাকি নিছকই একটি সাধারণ উপলব্ধি—তা স্পষ্ট নয়।

তবে শুধু আরাত্রিকা আর শ্রুতির জুটি নয়, জোয়ার ভাঁটায় জনপ্রিয়তা পেয়েছে আরাত্রিকা ও অভিষেক বীর শর্মা-র কেমিস্ট্রিও। টলিপাড়ায় কানাঘুষো রিল লাইফ রোম্যান্স নাকি গড়িয়েছে রিয়েল লাইফেও। যদিও এসব জল্পনা-কল্পনা বলেই উড়িয়ে দিয়েছেন দুজনে। বরং একে-অপরকে ভালো বন্ধু হিসেবে দাবি করে জানিয়েছেন, দুজনেরই ফোকাস এখন কেরিয়ারে। তবে আরাত্রিকা বা অভিষেকের দাবি মানতে নারাজ তাঁদের অনুরাগীরা।