
বর্তমানে বাংলা বিনোদনের সবচেয়ে চর্চিত বিষয় ‘বিগ বস বাংলা’। বাংলার কম-বেশি সকলেই এই শো নিয়ে মত্ত। বলাই বাহুল্য, চলতি সিজেনে টিআরপি একেবারেই উচ্চে। বিগত কিছুদিন টেলি পাড়ার বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীরা এই শো নিয়ে মুখ খুললেন। সম্প্রতি বিগ বস নিয়ে মুখ খুলতে দেখা গেল অভিনেত্রী রূপসা চ্যাটার্জিকে। কি বলছেন অভিনেত্রী?
রাজবীর-নন্দিনীর সমীকরণ থেকে ভরত কলের খেলা সবকিছু প্রসঙ্গে রূপসা জানান, “শুরুতে যেমনটা ভেবেছিলেন, এখন তার থেকেও বেশি ইন্টারেস্টিং লাগছে এই শো। তিনি জানিয়েছেন তিনি দুর্নিবারকে সাপোর্ট করছেন কারণ তিনি বুদ্ধি দিয়ে গেমটা খেলছে। তবে ওয়াইল্ড কার্ড হয়ে রাজবীর আসায় শোয়ের সমীকরণে বদলে গিয়েছে।”
রূপসার কথায়, ‘রাজবীরকে নিয়ে বিতর্ক থাকলেও তাঁর প্রবেশের পর বিগ বস বাংলার গেম আরও ইন্টারেস্টিং হয়েছে। রাজবীর ও নন্দিনীর প্রেমে নিয়ে আমি মাথা ঘামাতে চাই না।
ঘরের নতুন প্রতিযোগী জীতু কমলের প্রশংসা পঞ্চমুখ অভিনেত্রী। রূপসা বলেন, “আমার জীতুকে ভীষণ পছন্দ হচ্ছে। জীতু খুব সোজাসাপটা কথা বলেন এবং রাজবীরকে কেউ জবাব দিতে পারলে সেটা জিতুই পারবেন।”
মনামী আর ভরত কলের কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, “মনামী খুব স্মার্টভাবে নিজের মুভ করছেন। আর ভরত দা মাঝে মাঝে বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে।” তবে রূপসা কোন প্রতিযোগীকে ভালো বা খারাপ দাগিয়ে দিতে রাজি নয়। সবাই নিজের জায়গায় ভালো। তবে গেমের স্ট্র্যাটেজি, উত্তেজনা বা পাল্টা লড়াই প্রয়োজন কিন্তু অন্য কারও শারীরিক বা মানসিক আঘাত লাগা উচিত নয়।”
