
বাংলা গানের দুনিয়ার পরিচিত মুখ জোজো মুখোপাধ্যায়। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা আলোচনা করতে পছন্দ করেন না জনপ্রিয় সঙ্গীতশিল্পী জোজো। মাত্র ১৮ বছর বয়সে পালিয়ে বিয়ে করেছিলেন গায়িকা। বছর খানেক আগে ছেলে আদিকে দত্তক নিয়েছেন গায়িকা। তাঁর মেয়ে বাজো চাকরিসূত্রে শহরের বাইরে থাকে।
নিজের বিবাহিত জীবন বরারই আড়ালে রেখেছেন জোজো। দেখতে দেখতে দাম্পত্য প্রায় ৩২ বছর পার। তবে স্বামীর সাথে থাকেন না তিনি। কেন স্বামীর সঙ্গে একছাদের তলায় থাকেন না জোজো?
আসলে গায়িকার লং ডিসট্যান্ট বিয়ে। স্বামীর নাম কিংশুক মুখোপাধ্যায়। গানের দুনিয়া তাঁকে সবাই বাব্লু নামে চেনে। কর্মসূত্রে শহর থেকে দূরে থাকেন কিংশুক। ডুয়ার্সে হোম স্টে রয়েছে কিংশুকের। সেখানকার স্থায়ী বাসিন্দা জোজোর স্বামী। আর তার জন্যই আলাদা থাকেন তারা। তবে দূরে থাকলে তাদের বিবাহিত জীবন সুখকর।
