
একের পর এক শোকের খবর বিনোদন জগতে। দেবশ্রী রায়ের পর এবার অভিনেত্রী শতাব্দী রায়ের পরিবারে নেমে এলো শোকের ছায়া। বাবাকে হারালেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তিনি। গত সপ্তাহে ঘটেছে এই ঘটনা। বাবা শৈলেন রায়কে হারানোর কথা জানালেন আনন্দ বাজার অনলাইনকে।
এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই তিনি। আনন্দবাজার ডট কম-কে শতাব্দী বললেন, “সকলের মা-বাবাই তাঁদের কাছে প্রিয় হন। কিন্তু, আমার বাবা তো সারাক্ষণ আমার সঙ্গে থাকতেন। যেখানে শুটিং করতে গিয়েছি, সঙ্গে বাবাকে পেয়েছি। তাই এখনও বাবা না থাকার বিষয়টা মেনেই নিতে পারছি না।”

অভিনেত্রীর বাবার বাবার বয়স হয়েছিল ৮৭। অভিনেত্রী আরও জানিয়েছেন, “তাঁর বাবা একেবারে সুস্থ ছিলেন। কোনও সমস্যাই ছিল না। গার, প্রেশার কিছু ছিল না বাবার। কিন্তু ১৫ দিনে যে, কী থেকে কী হয়ে গেল ভাবতেই পারছি না। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা কমে গিয়েছিল। তাই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বাবাকে। সেখান থেকেই ধরা পড়ে ফুসফুসের ক্যানসার।”
