‘এটাই আমার শেষ ইচ্ছে…’, বয়স ৮৪ ছুঁইছুঁই! জীবনের শেষ সময়ে এসে নিজের শেষ ইচ্ছের কথা জানালেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

মাধবী মুখোপাধ্যায়

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম একজন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। সাদাকালো সিনেমার সেই জনপ্রিয় অভিনেত্রী আজ জীবনের ৮৪ টা বছর কাটিয়ে ফেলেছেন। দীর্ঘ অভিনয় জীবনের কেরিয়ারে এখনও একটি বিশেষ ইচ্ছে অপূর্ণ থেকে গিয়েছে তার। এবার নিজের মুখেই সেই অপূর্ণ ইচ্ছের কথা জানালেন বর্ষীয়ান অভিনেত্রী।

গত মাসে মৃণাল সেনের উদ্দেশ্যে উৎসর্গ করা একটি অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মাধবীদেবী। তারপর থেকে ডাক্তারের পরামর্শ মতন বাড়িতেই বিশ্রামে আছেন। জীবনের শেষ সময়ে এসে মাধবী দেবী জানালেন তার শেষ ইচ্ছা।

নিজের অভিনয় জীবনে তিনি একবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেই কাজ করতে চান। মাধবী দেবীর কথায়, ‘ও আমার খুবই পছন্দের মানুষ। আমার সঙ্গেই ওর কেরিয়ারের প্রথম ছবি। সেই জন্যই আমি চাই আমার শেষ ছবি যেন ওর সঙ্গেই হয়।’ এই বয়সে দাঁড়িয়েও তিনি অভিনয় করতে চান। অভিনয়ের প্রতি তার এই ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলেই।

প্রসঙ্গত ঋষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ছোট্ট জিজ্ঞাসা ছবিতে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন ছোট্ট প্রসেনজিৎ। সেটাই ছিল তাঁর প্রথম কাজ। সেখানে তাঁর বাবার চরিত্রে তাঁর নিজেরই বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ছিলেন। আর মা হয়েছিলেন মাধবী মুখোপাধ্যায়।

নিজের অভিনয় জীবনে বহু পরিচালক, অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। তবে প্রভা দেবী এবং শিশির কুমারের সঙ্গে কাজ করে সব থেকে বেশি আনন্দ পেয়েছেন বলেই জানিয়েছেন মাধবী মুখোপাধ্যায়। তবে তাঁর আক্ষেপ একটাই, ‘আজকের প্রজন্ম এই প্রতিভাবান শিল্পীদের অভিনয় দেখতে পেল না। এটাই আমার দুঃখ।’

Previous articleবিয়ের চার মাসের মাথায় বড় খুশির খবর দিলেন মধুমিতা-দেবমাল্য
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।