
অনিশ্চিত জীবন জেনেও চাকরি ছেরে অভিনয় জগতে পা রাখেন। অবশ্য এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে তার। চিনতে পারছেন মায়ের কোলে ছোট্ট খুদে আসলে কে? ছেলেবেলার এমনই একটি ছবি পোস্ট করেছেন টেলিভিশনের অভিনেত্রী। ছেলেবেলার এমনই একটি ছবি পোস্ট করেছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা। পুরোনো ফ্রেমের আড়ালে লুকিয়ে থাকা সেই চেনা মুখগুলোকে খুঁজে বার করার মধ্যে কিন্তু এক আলাদাই আনন্দ রয়েছে।
এই মুহুর্তে জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিকে নায়কের ভুমিকায় অভিনয় করছেন অভিনেতা। খুব বেশি দিন ইন্ডাস্ট্রিতে মেয়াদ হয়নি তার। তবে অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকের নজর কেড়েছেন তিনি। অভিনয় জগতে পা রেখে প্রথম ধারাবাহিকেই পর্দায় ব্যপক সাড়া ফেলেছিলেন অভিনেতা। চিনতে পারছেন কে?
একটু ভালো করে লক্ষ্য করলেই কিন্তু চিনে ফেলা সম্ভব। ছবির এই ছোট্ট খুদে অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। যাকে এই মুহুর্তে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে গোরাচাঁদের ভুমিকায় দেখছেন দর্শক। ‘গৌরী এলো’ সিরিয়ালের মাধ্যমে প্রথমবার তাকে ক্যামেরার সামনে দেখেছিল দর্শকরা। স্টার জলসা-র ধারাবাহিক ‘দুর্গা দুর্গেশ্বরী’-র ওঙ্কার চরিত্রেও দারুন প্রশংসা পেয়েছেন অভিনেতা। চাকরি ছেড়ে অভিনেতা হয়েছেন বটে কিন্তু অভিনয়ের পাশাপাশি বিশ্বরূপ সবচেয়ে যা ভালোবাসেন জীবনে তা হল দুচোখ ভরে এই বিশ্বের রূপদর্শন।

