দুঃসংবাদ! কপাল পুড়ল জনপ্রিয় জুটির, মাত্র ৪ মাসেই বন্ধ হচ্ছে জনপ্রিয় মেগা ধারাবাহিক, হতাশ অনুরাগীরা

আবার অকালেই ধারাবাহিক শেষের গুঞ্জন! টেলিপাড়ায় মেগা ধারাবাহিকের আয়ু খুব বেশি সময় থাকে না, তা ফের একবার প্রমাণ হলো। মাত্র চার মাসের মধ্যেই ইতি টানছে জনপ্রিয় ধারাবাহিক। আপাতত জলসার বিগ বস নিয়ে উত্তেজনা তুঙ্গে। নতুন এই বড় শো-এর জন্য প্রাইম টাইম স্লট ফাঁকা করতেই কোপ পড়েছে চলতি ধারাবাহিকের ওপর।

এর আগেই খবর এসেছিল বিগ বসের জেরে ‘কম্পাস’ ধারাবাহিকটি বন্ধ হচ্ছে । বিগ বসের আগমনে বলি হতে হলো ‘বাবলি সুন্দরী’-কেও। চ্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্তে মাত্র ৪ মাসের মাথাতেই ইতি টানতে চলেছে স্টার জলসার অন্যতম নতুন ধারাবাহিক ‘ঘূর্ণি’। খুব তাড়াতাড়িই শেষ দিনের শুটিংও হয়ে যাবে এই মেগার। কিন্তু হঠাৎই কেন তড়িঘড়ি শেষ হচ্ছে এই মেগা?

ঘূর্ণি বন্ধ হয়ে যাবে এমন খবর ছড়িয়ে পড়তেই বেশ বিরক্ত এই মেগার দর্শকরা। শুরুর দিকে বেশ জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে। কিন্তু তারপর টিআরপি আসা বন্ধ হতে ভাঁটা পড়ে ‘ঘূর্ণি’র জনপ্রিয়তায়। ধারাবাহিকে নতুন টুইস্ট আসলেও তেমন মন ভোলাতে পারেনি দর্শকের।

চলতি বছরের ২৭ এপ্রিল শুরু হয়েছিল ঘূর্ণি। অর্থাৎ চার মাস কাটতে না কাটতেই ছন্দপতন। ধারাবাহিকটি মূলত মহিলা ক্রিকেট এবং একজন ক্রিকেটারের জীবনসংগ্রাম কেন্দ্রিক গল্প নিয়ে তৈরি। এটি প্রযোজনার দায়িত্বে ছিলেন সুশান্ত দাসের প্রযোজনা সংস্থা ‘টেন্ট সিনেমা’। যদিও ঘূর্ণি বন্ধ হওয়ার অফিসিয়াল ঘোষণা হয়নি এখনো।

ঘূর্ণি ধারাবাহিক