বিয়ের ২১ বছর পরেও মা ডাক শুনতে পাননি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী! ‘দুইবার গর্ভধারণ করলেও শেষপর্যন্ত…’, মা হতে না পারার যন্ত্রণা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

রীনা কাপুর

একটা সময় টিভির পর্দায় তাকে নিয়মিত দেখা গেলেও আজ আর সেভাবে দেখা মেলেনা অভিনেত্রীর। গত বেশ কয়েক বছর ধরে সিরিয়াল থেকে বিরতি নিয়েছেন তিনি। পর্দায় অভিনেত্রীকে সকলে হাসিমুখে দেখলেও আজ তার জীবনেই সবচেয়ে বড় অন্ধকার। দুইবার গর্ভধারণ করলেও শেষ পর্যন্ত মা ডাকটা শোনা হয়নি ছোটপর্দার এই অভিনেত্রীর। তার একটাই স্বপ্ন মা হওয়ার। ২১ বছর ধরে আজও মা ডাক শোনার জন্য আকুল হয়ে আছেন তিনি।

২০০৫ সালে বিবাহ বন্ধন্মে আবদ্ধ হয়েছিলেন রীনা কাপুর ও করণ নিজেল। বিয়ের ২১ বছর পরেও মা হতে না পারার যন্ত্রণা নিয়ে রীনা মনে করেন, সম্ভবত এটি তার ভাগ্যে লেখা ছিল না, তাই তিনি মা হতে পারেননি। যদিও অভিনেত্রী দুবার গর্ভধারণ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত দুবারই তার গর্ভপাত হয়ে যায়। এরপর তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে আর গর্ভধারণের চেষ্টা করেননি। এখন তিনি বিশ্বাস করেন যে সম্ভবত মা হওয়াটা তার ভাগ্যে লেখা ছিল না।

১৯৯০ সালে ‘ইয়ে হুই না বাত’ ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেন রীনা। একসময় সিরিয়ালের শীর্ষ টিভি অভিনেত্রীদের তালিকায় ছিলেন অভিনেত্রী। ২০০০ সালে তিনি সাইফ আলি খান এবং প্রীতি জিনতার ‘ক্যায়া কেহনা’ ছবিতে অভিনয় করেন এবং শাহরুখ খানের ব্লকবাস্টার ‘ওম শান্তি ওম’-এও অভিনয় করেন। তবে, ২০২৩ সাল থেকে তিনি প্রচারের আড়ালে রয়েছেন। 

রীনা কাপুর