“প্রথমদিন উদয়দা আমায় বলেছিল দুর্গাপুর থেকে এসে কি ভাবছো, বিরাট কিছু করে নেবে?”, সহ-অভিনেতার অপমান নিয়ে প্রথমবার মুখ খুললেন পারুল ওরফে অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায়

অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায়

বর্তমানে টিআরপি সেরা ধারাবাহিক জি-বাংলার ‘পরিণীতা’। যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা উদয় প্রতাপ সিংহ এবং অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায়। উদয় বহু বছর বাংলা টেলিভিশনে কাজ করলেও ঈশানীর এই প্রথম ধারাবাহিক। প্রথম মেগাতেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছে।

বর্তমানে বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে তাদের জুটি। পারুল-রায়ানের অসংখ্য ফ্যান ফলোয়ার্স রয়েছে বর্তমানে। তাদের ভালোবাসায় এই জুটি আজ শীর্ষস্থানে জায়গা দখল করেছিল। অনস্ক্রিনের মতোই ঈশানী আর উদয়ের বন্ধুত্ব দারুণ। তবে প্রথমদিন উদয়ের সম্পর্কে একেবারেই অন্য ধারণা ছিল ঈশানীর। সেই অভিজ্ঞতার কথাই নিজের ফেসবুক পোস্টে তুলে ধরলেন তারা।

উদয়ের সাথে প্রথম দেখার কিছু স্মৃতি ভাগ করে ঈশানী লেখে, “Real Life এর প্রথম দেখা! এই ছবি গুলো আমার আর উদয় দার প্রথম দেখা হওয়ার স্মৃতি। তখনও ব্যক্তিগত ভাবে কেউ কাউকে চিনিনা। রায়ান পারুল ও হয়ে উঠিনি। চলছে সবে first lookset। তখনও আমাদের কোনো আলাপ আলোচনা হয়নি কিন্তু look approval এর জন্য candid ছবি তোলার প্রচেষ্টা চলছে জোর কদমে। একেই আমি নবাগতা তার উপর আমার প্রথম would-be Hero এর পাশে দাঁড়ানো! ভয়ে আমি জর্জরিত। কিভাবে বার্তালাপ শুরু করবো সেই চিন্তা ঘুরছে মাথায়। তখনই instruction আসে candid ছবির জন্য একে অপরের সাথে কথা বলতে হবে বিভিন্ন emotion এ। সেই সময় উদয় দা attitude নিয়ে বলে ওঠে “দুর্গাপুর থেকে এসে কি ভাবছো, বিরাট কিছু করে নেবে?” ব্যাস হয়ে গেল! ভাবলাম ইনি বোধহয় কথায় কোথায় হ্যাটা করবে অথবা newbie junior বলে bully করবে! (যদিও ওই কথাটা বলেছিল একেবারেই অন্য sense এ, জাতে আমিও রাগে পালটা ঝগড়া করি আর ওই moment টা ছবি তে capture হয়!)এই ভেবে আমি শুটিং চালু হওয়ার এক মাস অবধি উদয় দার সাথে কথা বলার সাহস যোগিয়ে উঠতে পারিনি। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আমার ভুল ধারণটা দূর হয়ে যায় আর তোমরা যেই উদয় দা কে চেনো তাঁকে আমি চিনে ফেলি! ব্যাস তারপর আর কি..বাকিটা ইতিহাস! উদয় দা কে ঠিক যেমন টা ভেবে ভয় পেয়েছিলাম সে ঠিক তার উল্টো! এতদিন পর এই ছবি গুলো খুঁজে পেয়ে এই ঘটনা টা মনে পরে গেল।”