‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকের পর নায়িকা হয়ে বাংলা ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী অমৃতা দেবনাথ, বিপরীতে থাকবেন টেলিপাড়ার জনপ্রিয় নায়ক

অভিনেত্রী অমৃতা দেবনাথ

ফের আসছে এক নতুন মেগা ধারাবাহিক। নাম “বাবলি সুন্দরী”। সাহানা দত্তের এই মেগা ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসার পর্দায়। এই ধারাবাহিকের হাত ধরে ফিরবেন অভিনেতা হানি বাফনা। যাকে শেষবার শুভ বিবাহ ধারাবাহিকে দেখা গিয়েছিল।

এক সিঙ্গেল ফাদারের গল্প নিয়ে আসছে এই মেগা। হানি বাফনার মেয়ের চরিত্রে দেখা যাবে শিশুশিল্পী শ্রীণিকা ঘোষাল, যাকে এর আগে ‘উড়ান’ ও ‘কথা’র ধারাবাহিকে অভিনয় করেছে। সম্পর্ক, ভালোবাসা আর সংগ্রামের মিশেল থাকবে গল্পে।

শোনা যাচ্ছে, ধারাবাহিকের নায়িকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অমৃতা দেবনাথকে। বহুদিন পর আবার মেগা ধারাবাহিকে ফিরছেন তিনি। শেষবারের মতো ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকে তারা চরিত্রে অভিনয় করছে দর্শকের ভালোবাসা কুড়িয়েছিলেন। ফের আবারও নতুন অবতারে ফিরছেন তিনি।