
জি-বাংলার জনপ্রিয় নন-ফিকেশন শো হল ‘দাদাগিরি’। সঞ্চালক সৌরভ গাঙ্গুলির হাত ধরে বহু বছর ধরে এই শো টিভির পর্দায় জনপ্রিয়তা পেয়েছে। শেষ ২০২৪ সালে সিজেন ১০ দেখা গিয়েছিল। এরপর অনেকেই অপেক্ষা করে রয়েছে পরবর্তী সিজেনের জন্য। তবে তার আগে এই শোয়ের হাত ছেড়ে দিয়েছে সৌরভ গাঙ্গুলি। জি-বাংলা চুক্তি ছেড়ে স্টার জলসার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মহারাজ।
স্টার জলসার ‘বিগ বস’ এবং দাদাগিরির আদলে তৈরি একটি শোয়ের সঞ্চলনা করবেন সৌরভ গাঙ্গুলি। তাহলে জি-বাংলার দাদাগিরি? কে সামলাবেন? তালিকায় নাম উঠে এসেছে দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিতের। তবে এই মুহূর্তে সামনে আসছে আরও একটি নাম। জোর জল্পনা, সৌরভের জায়গায় এবার নাকি দাদাগিরি করতে দেখা যাবে প্রাক্তন অলিম্পিক পদক-জয়ী টেনিস তারকা লিয়েন্ডার পেজকে। চ্যানেলের প্রাথমিক কথাবার্তাও নাকি হয়ে গেছে। আজতক বাংলার তরফে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। এখন শুধু সময়ের অপেক্ষা।
