রুপোলি পর্দায় ফিরছে মহানায়ক! উত্তম কুমারের ভুমিকায় এবার তথাগত মুখার্জি

তথাগত মুখোপাধ্যায়

এই মুহূর্তে জোর কদমে চলছে ‘গুনগুন করে মহুয়া’ বায়োপিকের শ্যুটিং। একটা সময় মহুয়া রায় চৌধুরী ছিলেন এমন একজন অভিনেত্রী যিনি একাই ইন্ডাস্ট্রিতে নিজের আধিপত্য বজায় রেখেছিলেন। আর এই ছবির অন্যতম বড় আকর্ষন নিঃসন্দেহে মহানায়ক উত্তমকুমার। সেই কিংবদন্তি অভিনেতার ভুমিকায় এবার টলিউডের জনপ্রিয় অভিনেতা।

এবার রূপোলী পর্দায় ফিরছেন মহানায়ক! শুনে চমকে ওঠারই কথা। যখন মহুয়া অভিনয় জগতে প্রবেশ করেন, তখন উত্তমকুমার ছিলেন মধ্যবয়সী এবং ব্যক্তিত্বে ভারিক্কি। সেই লুক ও ব্যক্তিত্বই ফুটিয়ে তুলতে দেখা যাবে দেখা যাবে তথাগত মুখোপাধ্যায়কে। উত্তর কলকাতার হেদুয়া সংলগ্ন একটি পুরানো বাড়িতে জোরকদমে চলছে ছবির শুটিং।

এই ছবিতে উত্তম কুমারের পোশাকে থাকছে সাদা ধুতি ও ডোরাকাটা টুইল শার্ট, যা মহানায়কের ক্লাসিক স্টাইলেরই প্রতিফলন। ব্যক্তিগত জীবনেও উত্তম কুমারের প্রভাবের কথা স্বীকার করেছেন তথাগত। তাঁর মা ছিলেন মহানায়কের অন্ধ ভক্ত, ফলে ছোটবেলা থেকেই উত্তমকুমারের ছবি দেখে বড় হওয়া।

ছবিতে মহুয়া রায়চৌধুরীর চরিত্রে অভিনয় করবেন অঙ্কিতা মল্লিক। দিব্যাণী মণ্ডলকে দেখা যাবে মহুয়ার তরুণী বয়সের চরিত্রে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অলকানন্দা গুহ এবং দেবলীনা নন্দী।